ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর একযোগে এ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে একজন মুখপাত্র বলেছেন, ‘তিনি (গুতেরেস) ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলাকালীন তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলায় বিশেষভাবে উদ্বিগ্ন।’মুখপাত্র আরও বলেন, মহাসচিব উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং যেকোনো মূল্যে গভীর সংঘাতে ডুবে যাওয়া এড়িয়ে চলতে বলেছেন।এদিকে ইসরাইলের সামরিক অভিযানের পর এবার পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটিতে ইসরাইলি সামরিক অভিযানের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেছেন, ভোরবেলায় ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে তার রক্তাক্ত ও কলুষিত হাত বিস্তার করেছে, আবাসিক এলাকায় হামলা চালিয়ে আগের থেকেও স্পষ্টভাবে তার বর্বর স্বভাব প্রকাশ করেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতেই হবে।ইরানের রাজধানীজুড়ে আবারও বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন তেহরানের বাসিন্দারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, তেহরানে নতুন করে ইসরাইলি হামলার খবর পাওয়া যাচ্ছে।রয়টার্স জানিয়েছে, শহরের ওপর দিয়ে বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলির শব্দও শোনা যাচ্ছে। এর আগে ভোরে প্রথম দফায় হামলার পর ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরাইলের বরাতে জানা গেছে, এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে হতাহতের খবরও পাওয়া গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ

বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। গত মাসে ঋতুপর্ণারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার Read more

মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প
মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প

যশোরের গাইনী বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বিকল্প পদ্ধতিতে রক্তপাত ছাড়াই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অস্ত্রোপচার করে সফলতার নতুন রেকর্ড Read more

যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু: পাকিস্তান
যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু: পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।উপ-প্রধানমন্ত্রী Read more

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মেঘনা ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম Read more

অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগ দিতেই ওয়ানডে ক্রিকেট থেকে Read more

চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন