গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার নয়া নগর গ্রামের একটি আম গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত আলাল উদ্দিন ওই গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার সাহেব বাজার এলাকায় একটি মুড়ি ভাজার কারখানার মালিক ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।কালিয়াকৈর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক চাপে ভুগছিলেন আলাল উদ্দিন। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এসকে/আরআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ফরিদপুরের শিবরামপুর এলাকায় ট্রাকচাপায় শোভন শেখ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। সোমবার Read more

আপনারা বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করুন: ধর্ম উপদেষ্টা
আপনারা বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করুন: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আপনারা যারা পূজার্থী, Read more

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় জড়িত গ্রেপ্তার ৭
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় জড়িত গ্রেপ্তার ৭

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে Read more

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, এশিয়ায় শেয়ারবাজারে বড় পতন
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, এশিয়ায় শেয়ারবাজারে বড় পতন

বিশ্বের বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন শুল্ক আরোপ করেছেন তা কার্যকর হয়েছে আজ Read more

‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী
‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী

কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু। বুক ভরা হাহাকার নিয়ে বলছেন, 'আমার ছোট ছোট দুই মেয়ে, একজনের বয়স মাত্র তিন, আরেকজনের দুই। Read more

ইয়েমেনের তিন বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা
ইয়েমেনের তিন বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা

হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু বানিয়ে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। গত এক মাসের মধ্যে নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন