মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি ইরানের নেতাদের সম্পর্কে বলেন, ‘তারা বোকা নন, নির্দিষ্ট কিছু দিক থেকে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা চমৎকার আলোচক।’‘আমি বলি তারা জঘন্য লড়াকু, কিন্তু চমৎকার আলোচক,’ উল্লেখ করে ট্রাম্প আরও যোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে’ আছে, যা শুরুতে চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল।তিনি বলেন, ‘আমরা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। তারা পরাজিত; তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তাদের সামনে একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের ওপরই নির্ভর করছে।’তিনি আরও বলেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুত গুড়িয়ে দিচ্ছি, ধ্বংস করছি তাদের প্রতিরক্ষা শিল্প ভিত্তি। আমরা তাদের নৌবাহিনী ও বিমান বাহিনীকে পুরোপুরি নির্মূল করেছি এবং তাদের ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ও ৯০ শতাংশ লঞ্চার ধ্বংস করে দিয়েছি।’এর আগে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ থামাতে ‘চুক্তির জন্য ভিক্ষা করছে’।হোয়াইট হাউস থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ এবং তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না—এমন প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন।ট্রাম্প বলেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি যে, চুক্তির জন্য তারাই ভিক্ষা করছে, আমি নই। সেখানে কী ঘটছে তা যারা দেখেছেন, তারা সবাই জানেন কেন তারা এমনটা করছে।’যুদ্ধবিরতি বা চুক্তিতে রাজি হওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি না আমরা সেটি করতে পারব কিনা। আমি জানি না আমরা সেটি করতে ইচ্ছুক কি না।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন
সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না থাকা এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের Read more

এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল
এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। ইন্ডিয়া টুডে থেকে জানা যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান সাইবার Read more

জয়ের পর ইশরাককে নিয়ে মুখ খুললেন সারজিস
জয়ের পর ইশরাককে নিয়ে মুখ খুললেন সারজিস

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন Read more

বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে অপারেশন ডেভিল হ্যান্ট অভিযানে জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম সরদার (৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার Read more

পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন
পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করছে প্রেমিকা জুলেখা আক্তার রুলি (৩০)।মঙ্গলবার(২২ এপ্রিল ) থেকে প্রেমিকা রুলি Read more

নাটোরে উপজেলা ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী
নাটোরে উপজেলা ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক, র‍্যাম ও প্রসেসর চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন