অবৈধভাবে ভারতে থাকা ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার (২১ জুন) বিকালে কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান উপস্থিত ছিলেন।সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন রোববার সকালে জানান, ১৪ বাংলাদেশি অবৈধভাবে ভারতে ছিলেন। বিএসএফ তাদের আটক করে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে। ১৪ বাংলাদেশীরা হলেন, ঢাকার কামরাগিংর চর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার কন্যা মারিয়া আক্তার, সেলিম মিয়ার কন্যা নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের কন্যা রাণী মন্ডল, দেবাশীষ মন্ডলের কন্যা রিয়া মন্ডল, খুলনার কয়ারা উপজেলা নাকসা গ্রামের মৃত আমির গাজীর কন্যা নাছিমা বিবি, রেজাউল সরদারের কন্যা সুমাইয়া খাতুন, মিস রোকাইয়া, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বরাব গ্রামের রহমত আলীর কন্যা সাথী আক্তার, সাতক্ষীরার কালিগঞ্জের পাইগাজী গ্রামের নুর ইসলামের পুত্র জাকির হোসেন, নলতার নুর আলী গাজীর পুত্র এনছাফুল ইসলাম, খুলনার বি ব্লক গ্রিন ল্যান্ড গ্রামের জয়নাল আবেদীনের কন্যা তাসলিমা বেগম, আব্দুর রবের কন্যা ইয়াসমিন, গোপালগঞ্জের তালতালা গ্রামের হারাধনের পুত্র মনিতোষ রায় এবং মিরপুর সেকশন গ্রামের সিরাজের পুত্র নজরুল ইসলাম।সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশিকে গ্রহণ করে বিজিবি থানায় জমা দিয়েছে। এসব নাগরিকদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও Read more

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর
সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী স্বামী-স্ত্রীকে লাঞ্ছিত ও তাদের উপর  হামলায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Read more

ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত
ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সংবাদমাধ্যম নিউজ-১৮ এ তথ্য জানিয়েছে।আজ Read more

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Read more

গাজায় নিরীহ মানুষের ওপর আঘাত বন্ধ করুন: সৌদি আরব
গাজায় নিরীহ মানুষের ওপর আঘাত বন্ধ করুন: সৌদি আরব

রিও ডি জেনেরিওতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে গাজায় ইসরায়েলের স্বাস্থ্য অবকাঠামোতে হামলা এবং নিরীহ জনগণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের Read more

সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থিতা ঘোষণা করেছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন