অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।আজ সোমবার (৪ আগস্ট) আগারগাঁওয়ে এনবিআর ভবনে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে আয়োজিত সেমিনারে তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এ সময় ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা।অর্থ উপদেষ্টা বলেন, ‘আমার জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের নেতিবাচক আর ভুল বিষয়গুলোই দেখেন। তারা শুধু দেখেন- এটা নেই, সেটা নেই কিন্তু ভালো বিষয়গুলোর দিকেও নজর দেওয়া দরকার। সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে।’সরকারের ভুল যে নেই সেটি নয় উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ভুলের সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে সংশোধন করা যাবে।’সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এখন থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।’জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সুনাম রয়েছে জানিয়ে তা ধরে রাখার পরামর্শও দেন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের ভুল আর নেতিবাচক বিষয়গুলোই দেখেন। শুধু বলেন, এটা নেই, ওটা নেই। কিন্তু ভালো দিকগুলোর প্রতিও নজর দেয়া জরুরি।’এনবিআরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইকোনমিক রিপোর্টার্স ইউনিটির (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা, সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) বদিউল আলম চৌধুরী, সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান প্রমুখ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও প্রচারে ব্যস্ত ‘আমরা আমতলীবাসী’ সংগঠন
ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও প্রচারে ব্যস্ত ‘আমরা আমতলীবাসী’ সংগঠন

বরগুনার আমতলীতে ডেঙ্গু রোগের বিস্তার রোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ বিশেষ লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। রবিবার (২২ Read more

গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি
গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

গ্রিসের গাভদোস উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে উদ্ধার হওয়া ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি। স্থানীয় কোস্টগার্ড (লিমেনার্কিও) Read more

অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট
অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

 দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।গত Read more

দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারীসহ আটক ১০
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারীসহ আটক ১০

অসামাজিক ও অবৈধ কার্যকলাপের সময় দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ Read more

গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু
গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যজুড়ে গত দু’দিনের প্রবল বর্ষণে আহত হয়েছেন আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন