ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের ২ এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রবিবার (০৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি।স্থানীয় সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, সা’দা প্রদেশে হামলাটি চালানো হয়। এ সময় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।ইয়েমেন কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এমনকি গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েছে সৌদি হামলার পরিধি।সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রসদ সহায়তায় ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর উদ্দেশ্য ছিল- ইয়েমেনে রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ হুতি গোষ্ঠীকে চূর্ণ করা এবং আবদে রাব্বু মনসুর হাদির রিয়াদপন্থি সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। এতে লাখ লাখ ইয়েমেনি প্রাণ হারালেও সৌদি নেতৃত্বাধীন জোট তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। আর যুদ্ধের ফলশ্রুতিতে দেশটি এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়ে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ায় লাল প্যাকেটে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি
বগুড়ায় লাল প্যাকেটে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি

বগুড়ায় শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (০৮ সেপ্টেম্বর) রাত Read more

বাউফলে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি ভুগছে শিশুরা
বাউফলে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি ভুগছে শিশুরা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে সর্দি-কাশি। গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে এক Read more

‌গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা’ ছাড়া কিছুই না: কাতার
‌গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা’ ছাড়া কিছুই না: কাতার

গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছু নয় বলে জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি চলমান যুদ্ধবিরতি Read more

আজ মহানায়ক আলমগীরের ৭৬ তম জন্মদিন
আজ মহানায়ক আলমগীরের ৭৬ তম জন্মদিন

আজ বরেণ্য অভিনেতা আলমগীর-এর জন্মদিন। ১৯৫০ সালের ৩ এপ্রিল এই দিনে তার জন্ম। ১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে Read more

বাঁশের সাঁকোই ভরসা আট গ্রামের মানুষের, ঝুঁকি নিয়ে চলাচল প্রতিদিন
বাঁশের সাঁকোই ভরসা আট গ্রামের মানুষের, ঝুঁকি নিয়ে চলাচল প্রতিদিন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের বালাটারী ও চন্দ্রখানা গ্রামের মাঝখানে বয়ে যাওয়া নীলকমল নদীর ওপর আট গ্রামের ১০ হাজারের Read more

অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে গেজেট তৈরি করেছে, তাতে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা বলা হচ্ছে ৮৪৪ জন। অন্যদিকে, এই আন্দোলন ঘিরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন