নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম মোহাম্মদ নাঈম (২১)। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানতোলা এলাকার বলির বাড়ির আইয়ুব আলীর ছেলে। শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার পাঠানতোলা এলাকার বলির বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নাঈম নিজেদের নির্মাণাধীন ভবনের ছাদে যায়। ওই সময় ভবনের ছাদে থাকা বিদ্যুতের তারে ভুলবশত জড়িয়ে পড়ে। এতে নাঈম গুরুতর আহত হয়। পরে কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী
তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী

তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে চারটি Read more

ব্রিকস সম্মেলনের পর্দা উঠছে আজ, যাচ্ছেন না পুতিন-শি জিনপিং
ব্রিকস সম্মেলনের পর্দা উঠছে আজ, যাচ্ছেন না পুতিন-শি জিনপিং

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আজ রবিবার পর্দা উঠছে ব্রিকস শীর্ষ সম্মেলনের। তবে প্রথমবারের মতো এ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের Read more

বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 
বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড Read more

ওমানে প্রবাসীদের সাধারণ ক্ষমা, বাংলাদেশিদের বৈধ হওয়ার পরামর্শ
ওমানে প্রবাসীদের সাধারণ ক্ষমা, বাংলাদেশিদের বৈধ হওয়ার পরামর্শ

ওমানে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার পাশাপাশি তাদের বৈধ হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। সোমবার (২ জুন) ওমান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে Read more

জনসমুদ্রে রূপ নিচ্ছে ৩০০ ফিট এলাকা, ‘লিডার আসছে’ স্লোগান মুখে মুখে
জনসমুদ্রে রূপ নিচ্ছে ৩০০ ফিট এলাকা, ‘লিডার আসছে’ স্লোগান মুখে মুখে

টানা ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক Read more

চিকিৎসা নিতে গিয়ে শেবাচিম কর্মচারীদের হামলার শিকার ববি শিক্ষার্থী
চিকিৎসা নিতে গিয়ে শেবাচিম কর্মচারীদের হামলার শিকার ববি শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ মায়ের চিকিৎসা নিতে গিয়ে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন। হামলার শিকার শিক্ষার্থী সাব্বির শিকদার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন