কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।মঙ্গলবার(১৬ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম ওই গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মহিদের রসুন ক্ষেতে হাফিজুলের মুরগি ঢুকে রসুনের চারা নষ্ট করছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে আবারও রসুন ক্ষেতে মুরগি ঢুকলে মহিদ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।একপর্যায়ে মহিদ বাড়ি থেকে ধারালো বল্লম এনে হাফিজুলকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

দেশে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদ Read more

এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১২
এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী–মোহামেডান। আইপিএল ও পিএসএলে আছে দুটি করে ম্যাচ। রাতে নিজ নিজ লিগে খেলতে Read more

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: ইসরায়েলের সেনাপ্রধান
গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: ইসরায়েলের সেনাপ্রধান

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে, ততদিন পর্যন্ত Read more

রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান
রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

এলেন বিশ্বাস উত্তরা প্রতিনিধিরাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে ফুটপাত ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন Read more

আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

যুক্তরাষ্ট ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন