বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে সিলেট টাইটানস। টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৯০ রানের পুঁজি দাঁড় করিয়েছে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। টস হেরে ব্যাট করতে নেমেই সিলটকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার  সাইম আইয়ুব এবং রনি তালুকদার। ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ রান করে সাইম বিদায় নিলে ক্রিজে নামেন জাজাই। ১৮ বলে ২০ রান করে জাজাই ফেরেন সাজঘরে, তার আগে দুটি চারের সাথে হাঁকান একটি ছক্কা।তবে ক্রিজে থিতু হয়ে দেখেশুনে খেলতে থাকেন অভিজ্ঞ ওপেনার রনি তালুকদার। আর তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন।এরপর ইমনই সবচেয়ে বেশি বিনোদন দিয়েছেন দর্শকদের। বিশ্বকাপজয়ী সতীর্থ তানজিম হাসান সাকিবের সাথে মাইন্ড গেমে দেখিয়েছেন মুন্সিয়ানা। ইমনের ব্যাটে ভর করে সিলেট হাঁটতে থাকে বড় পুঁজির দিকে।রনি তালুকদার ৩৪ বলে ৪১ রান করে সাজঘরে ফিরলেও ইমন ঠিকই তুলে নেন অর্ধশতক। ২৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় পৌঁছে যান পঞ্চাশের মাইলফলকে। অপর প্রান্তে উজ্জ্বল ছিলেন আফিফ হোসেন ধ্রুবও। তাদের ব্যাটে ভর করে সিলেট পেয়ে যায় লড়াই করার মতো সংগ্রহ।৩৩ বলে ৬৫ রান করে ইমন অপরাজিতই থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটের পুঁজি দাঁড়ায় ১৯০।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বছরের শেষ সূর্যগ্রহণ আজ
বছরের শেষ সূর্যগ্রহণ আজ

২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ, যা আশিংকভাবে দেখা যাবে। তবে এই মহাজাগতিক ঘটনা বাংলাদেশে থেকে প্রত্যক্ষ করা যাবে Read more

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত
গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। Read more

জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই Read more

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল বরিশাল
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল বরিশাল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছেন বরিশাল নগরী।শনিবার (১২ এপ্রিল) Read more

বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বরিশালে ৫ম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অপসো স্যালাইন লিমিটেডে চাকরি হারানো পাঁচ শতাধিক শ্রমিক। শ্রমিকরা কারখানার মূল ফটকের Read more

একবার ফুল ফুটলে বসন্ত আসে না: ধর্ম উপদেষ্টা
একবার ফুল ফুটলে বসন্ত আসে না: ধর্ম উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'একটি ফুল দিয়ে বাগান হয় না, একবার ফুল ফুটলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন