বরিশালে ৫ম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অপসো স্যালাইন লিমিটেডে চাকরি হারানো পাঁচ শতাধিক শ্রমিক। শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান করছেন এবং সড়ক অবরোধ করেছেন।জানা গেছে, গত বুধবার (২৮ অক্টোবর) দুপুর দুই টার দিকে প্রত্যেকে ডাকযোগে শ্রমিককে চাকুরি থেকে অবসানের নোটিশ দেয় অপসো স্যালাইন লিমিটেড। এরপর থেকেই  কোম্পানিটির শ্রমিকরা চাকরি পুনরায় ফেরত পাওয়ার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ শুরু করে।এদিকে কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভের পরও তাদের দাবি মানার বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ তাদের সাথে কোন যোগাযোগ করেনি। ফলে পঞ্চম দিনের মত আজ রোববারও সড়ক অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রাখে তারা। শ্রমিকরা জানান, তিন দিনের ছুটি দিয়ে কোম্পানী থেকে তাদের চাকরি অবসানের নোটিশ দেয়া হয়। গত ২৮ অক্টোবর থেকে তারা বিক্ষোভ করলেও কোম্পানির কতৃপক্ষ তাদের সাথে কোন যোগাযোগ করেনি। বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। চাকুরি ফিরে না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন। অপসো স্যালাইন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাকিব মিয়া বলেন, অনেক শ্রমিক আছেন ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন। এর মধ্যে অনেকের দুই এক বছর আগেও চাকুরী স্থায়ীকরণ হয়েছে। অথচ শ্রম আইন না মেনে তাদের চাকরিচ্যুত করা হয়। মালিকপক্ষসহ স্থানীয় প্রশাসনে ইউনিয়নের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সৃষ্ট সমস্যা সমাধানে মালিকপক্ষকে ইউনিয়নের সঙ্গে বসতে হবে। অন্যথায় শ্রমিকরা কাজে যোগ দেবেন না।এ বিষয়ে জানতে অপসো স্যালাইনের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে সমবায় ব্যাংকের দোকান অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে।    সোমবার (১২ Read more

শায়েস্তাগঞ্জ, বিপুল ভারতী, পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ, যুবক গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জ, বিপুল ভারতী, পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ, যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান জব্দ হয়েছে। এ সময় আবু Read more

চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান Read more

সমুদ্র সৈকতে ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়
সমুদ্র সৈকতে ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয়। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন