ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৯০.৬৯ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।  বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে একযোগে শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত  ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে আসন বরাদ্দ ছিল ৮৮৬০ জন শিক্ষার্থীর।এর-আগে সকাল থেকেই কেন্দ্রটির পাশ্ববর্তী কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও পার্শ্ববর্তী মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা আসে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। তাদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি শাখা ছাত্রদল, ইসলামী ছাত্র-আন্দোলন, তালাবায়ে আরাবিয়া, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন’সহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করেন। এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সহ প্রশাসনের সদস্যরা ছাত্রসংগঠনের বুথ, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে বিশ্ববিদ্যালয় ফটকে হেল্প ডেস্ক বসানো হয়েছে৷ পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, খুবই আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ পদ্ধতি যে স্বল্প ব্যয়ে পরীক্ষা দেওয়ার জন্য ভালো একটি মাধ্যম তা আবারো প্রমাণিত হয়েছে, আশপাশের সমস্ত শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত কোন অসঙ্গতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আসেনি। সুষ্ঠু ও সুন্দরভাবেই পরীক্ষা সম্পন্ন হচ্ছে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ছুরির ফলায় মৃত্যু ঘুরছে
যশোরে ছুরির ফলায় মৃত্যু ঘুরছে

যশোরে ‘মারণাস্ত্র’ হিসেবে ধারালো অস্ত্র ‘ছুরি’ ব্যবহার করা হচ্ছে। এতে গত ১৩ দিনে ১৬ জনকে ছুরিকাঘাত করা হয়। এর মধ্যে Read more

হাতি মেরে পুঁতে রাখার পর ঘর, এক মাস পর দুর্গন্ধে উদঘাটন
হাতি মেরে পুঁতে রাখার পর ঘর, এক মাস পর দুর্গন্ধে উদঘাটন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দুর্গম বনাঞ্চলে বন্যহাতি হত্যা করে মাটিচাপা দিয়ে তার ওপর ঘর নির্মাণের ঘটনা উদঘাটন করেছে বনবিভাগ। Read more

৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।শুক্রবার Read more

চুয়াডাঙ্গায় স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গায় স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত নারীর নাম মোছাঃ আসমা Read more

দখলদারদের দাপটে নিজ বাড়িতেই অবরুদ্ধ মুক্তিযোদ্ধা, ৯৯৯ এ বাঁচার আকুতি
দখলদারদের দাপটে নিজ বাড়িতেই অবরুদ্ধ মুক্তিযোদ্ধা, ৯৯৯ এ বাঁচার আকুতি

টাঙ্গাইলের ভূঞাপুরে এক বীর মুক্তিযোদ্ধা নিজ বাড়িতেই সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছেন। নিজের জমি দখল করে ঘর নির্মাণ এবং যাতায়াতের শেষ Read more

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে গঠনতন্ত্র লঙ্ঘন নিয়ে বিতর্ক
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে গঠনতন্ত্র লঙ্ঘন নিয়ে বিতর্ক

দীর্ঘ নয় বছর পর হতে যাওয়া কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলের গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতি লঙ্ঘন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন