পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।বৃহস্পতিবার (0৮ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের সিরাজুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন আ’লীগ নেতা জবেরপুর গ্রামের মকবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাড়োরা গ্রামের জাকির হোসেন, পৌর সদরের বালুচর মহল্লার আ’লীগ নেতা আব্দুল ওহাব, হান্ডিয়াল ইউনিয়ন আ’লীগ নেতা হোসেনপুর গ্রামের আব্দুস সামাদ, ফৈলজানা ইউনিয়ন আ’লীগ নেতা কুয়াবাসী গ্রামের রবিউল ইসলাম রাসেল, আ’লীগ নেতা ছকির উদ্দিন, আলতাফ হোসেন এবং ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা চকমরম গ্রামের আজিজুল হক।চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে এসকল আসামীদের গ্রেপ্তার করা হয়। আসামি সিরাজুল একটি মারপিটের মামলার এবং অন্যান্যরা চাটমোহর থানার ২টি বিস্ফোরক মামলার আসামি। শুক্রবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সাপের কামড়ে একজনের মৃত্যু
নড়াইলে সাপের কামড়ে একজনের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে।রবিবার (১৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে চন্ডীবরপুর ইউনিয়নের Read more

ধানের শীষের ঐক্যতান শ্লোগানে মুখরিত বরিশাল নগরী
ধানের শীষের ঐক্যতান শ্লোগানে মুখরিত বরিশাল নগরী

ঐক্যর নামই জাতীয়তাবাদী শক্তি। এরাই পারে এক যুগের সাংগঠনিক বিরোধ এক মুহুর্তের মধ্যে মুছে ফেলতে। এরাই পারে লাশের পাশে দাঁড়িয়ে Read more

এলপি গ্যাস সংকটে গজারিয়া, চরম ভোগান্তিতে গ্রাহকরা
এলপি গ্যাস সংকটে গজারিয়া, চরম ভোগান্তিতে গ্রাহকরা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এবং অতিরিক্ত দামে Read more

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ যুবকের মৃত্যু
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৪) ও রিফাত (২০) নামে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে Read more

বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার Read more

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায়। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সূত্রাপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন