পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামে এ ঘটনা ঘটে।থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের ১৩ বছর বয়সী (স্থানীয় একটি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী) শিশুকে মুখে গামছা বেঁধে গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ শাহিন হোসেন (৩৫) তার ছোট ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় চাটমোহর থানায় বুধবার দুপুরে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধিত-০৩) ৯ এর (১) ধারায় একটি মামলা রেকর্ড (নং ১১) করা হয়েছে।এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, নির্যাতনের শিকার ওই শিশুকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!

কর্ণফুলী নদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাঝিরঘাট সংলগ্ন খালসংযোগস্থলে দখলদারিত্বের এক বেপরোয়া চিত্র সামনে এসেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্দেশনা, তদন্ত প্রতিবেদন এবং Read more

হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার
হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার

আগামী বছরের হজ সুষ্ঠুভাবে পালনে ৬টি নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) এ নির্দেশনাগুলোর কথা জানিয়ে Read more

গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

গোপালগঞ্জ জেলা কারাগারে মো. রতন মোল্লার (৪৫) নামে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল Read more

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত Read more

প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!
প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!

বিচারের রায় না মেনে উল্টো প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ছোট ভাই রুবেল বড়ুয়ার মাথা ফাটালেন বড় ভাই রনতোষ বড়ুয়া। শুক্রবার Read more

ডিমের কুসুম ক্ষতিকর যাদের জন্য
ডিমের কুসুম ক্ষতিকর যাদের জন্য

শরীরের কোষ গঠনকারী পুষ্টি উপাদান আমিষ বা প্রোটিনের অন্যতম উৎস ডিম। সহজলভ্য ও পুষ্টিকর হওয়ায় দৈনন্দিন খাবারের তালিকায় এটি সাধারণত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন