ইনজুরি কাটিয়ে ভারতীয় টেস্ট দলে আবারও ডাক পেয়েছেন রিশভ পান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে পান্তকে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এই উইকেট কিপার ব্যাটার। এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে ফেরেন তিনি। সেই ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে ব্যাট হাতে খেলেন ৯০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, যা দলের জয় নিশ্চিত করে।এই ইনিংসই নির্বাচকদের চোখে তার ফিটনেসের প্রমাণ হয়ে দাঁড়ায়। বিসিসিআই মনে করেছে, পান্ত এখন পুরোপুরি ম্যাচ ফিট, তাই তাকে ফিরিয়ে আনা হয়েছে মূল টেস্ট স্কোয়াডে।তবে পান্তের ফেরায় বাদ পড়েছেন আগের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকা উইকেটরক্ষক নারায়ণ জগদীশন। বোলিং বিভাগেও একটি পরিবর্তন এনেছে ভারত। প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় দলে ফিরেছেন পেসার আকাশ দীপ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার
গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয় (২৬) কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মো. হাসান Read more

পেট্রাপোলে বেনাপোলে বাংলাদেশি আমদানিকারকের ১৫ কোটি টাকার পণ্য আটক
পেট্রাপোলে বেনাপোলে বাংলাদেশি আমদানিকারকের ১৫ কোটি টাকার পণ্য আটক

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা ৫টি ট্রাক জব্দ করেছে ভারতীয় বিএসএফ ও কাস্টমস। সোমবার (১ সেপ্টেম্বর) Read more

জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমুখী সংবিধানের দাবি: মানজুর আল মতিনের
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমুখী সংবিধানের দাবি: মানজুর আল মতিনের

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন বলেছেন, “সংবিধান হবে গণ মানুষের, যেখানে জনতার মৌলিক অধিকার Read more

ভারতে ৬ চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ
ভারতে ৬ চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ

ভারতে বাংলাদেশের ৬টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে।জাতীয় নিরাপত্তা Read more

ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’
ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’

ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হয়েছে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে ‘সেক্স রুম’ Read more

গুলশানে শনিবার থেকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল
গুলশানে শনিবার থেকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত নির্দিষ্ট রঙের প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাটারিচালিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন