সৌদি আরবের নাজরান প্রদেশে পতিতাবৃত্তির অপরাধে ১২ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই প্রবাসী। তারা একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন।আজ মঙ্গলবার ১৫ জুলাই নাজরান শহরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন।নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্সের কর্মকর্তারা এই অভিযান চালান। এতে সহযোগিতা করে কমিউনিটি সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এবং মানবপাচার বিরোধী ইউনিট।যারা এই পতিতাবৃত্তিতে জড়িত ছিলেন, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারের জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি সৌদি পুলিশ।সৌদি আরবে পতিতাবৃত্তি অবৈধ। কেউ এর সঙ্গে জড়িত হলে তাকে কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে। যেহেতু সৌদিতে বিবাহবহির্ভূত যে কোনো ধরনের সম্পর্ক অবৈধ, তাই দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পতিতাবৃত্তির জন্য বেত্রাঘাতের বিধানও ছিল। ওই বছর সৌদির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে এই শাস্তি বাতিল করা হয়। কোনো প্রবাসী যদি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকেন, তাহলে শাস্তিভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়ে থাকে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা

নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গা প্রতিমা। Read more

সংসদ নির্বাচনে থাকছে না ‘পোস্টার’ ব্যবহার: ইসি
সংসদ নির্বাচনে থাকছে না ‘পোস্টার’ ব্যবহার: ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম ‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ Read more

Binobet Casino voor Fast-Play Fans: Snelle Sessies, Heldere Beslissingen, Directe Resultaten
Binobet Casino voor Fast-Play Fans: Snelle Sessies, Heldere Beslissingen, Directe Resultaten

Sommige spelers willen geen marathon. Ze willen tien minuten, een paar spins, en een duidelijk resultaat. Binobet Online Casino past Read more

মিয়ানমারের ভেতরে তাণ্ডব, আতঙ্কে রাত কাটাল উখিয়া-ঘুমধুমের মানুষ
মিয়ানমারের ভেতরে তাণ্ডব, আতঙ্কে রাত কাটাল উখিয়া-ঘুমধুমের মানুষ

মিয়ানমারের ভেতরে চলছে ভয়ংকর গুলিবিনিময়, আর তার প্রতিধ্বনি কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের উখিয়া ও ঘুমধুম সীমান্ত। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ১১টার পর Read more

হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে ইমামের মৃত্যু
হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে ইমামের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৫০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার Read more

আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত
আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।শুক্রবার(২৫ এপ্রিল) দুপুর এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন