দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনেই দেশে ১৭১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। ফলে প্রতিদিন গড়ে দেশে ৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (২০ অক্টোবর) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, অক্টোবরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫৩ কোটি ৯০ লাখ ডলার। যা ১ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।তিনি আরো বলেন, গত ১৯ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯২৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৫ শতাংশ।এর আগে গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার বিভিন্ন ইট ভাটাগুলি সরকারী নিয়মনীতি, স্থাপনা আইন ও ইট প্রস্তুত না মানার কারণে মোবাইল Read more

আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুম-সাইফের বাজিমাত
আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুম-সাইফের বাজিমাত

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়ে এবার জায়গা করে নিয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের Read more

প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান
প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান

‘গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’ - এমন Read more

ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ
ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

ফরিদপুর-৪ সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার (১৪ জানুয়ারি) প্রার্থিতা পুনর্বহালের Read more

নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা
নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা

আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়ায় যেসমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে। সেগুলো Read more

নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!
নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গাজা যুদ্ধের অবসানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন