রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম সাবিত মাহমুদ শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।সাবিত মাহমুদ শাওনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জাবির সাবেক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার সহপাঠী ও একই ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত গত কয়েকদিন ধরে প্রচণ্ড মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।কাজল মিয়া আরও জানান, সাবিত ফেসবুকে বেশ কিছু অস্বাভাবিক ও হতাশাজনক পোস্ট দিয়েছিলেন। গতকাল রাত আনুমানিক ৩টার দিকে আমরা জানতে পারি তিনি নিজ বাসায় আত্মহত্যা করেছেন।তুরাগ থানা পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। বিষণ্নতা বা অন্য কোনো পারিবারিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
