কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহেদুল ইসলাম অনিক (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নিহতের আরেক বন্ধু আবু সাঈদ (২৩)।শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে অনিকের মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জের বাড়িতে আনা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের জাফরাবাদ বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহেদুল ইসলাম অনিক কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকের ছোট ছেলে। গুরুতর আহত আবু সাঈদ জেলা শহরের উকিল পাড়া এলাকার টিটু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনিক তার বন্ধুদের নিয়ে করিমগঞ্জে তাদের আরেক বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে অনিক তার বন্ধু আবু সাঈদের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। পথে জাফরাবাদ বাগান বাড়ি এলাকায় একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয় মোটরসাইকেল আরোহী দুজনই।পরে স্থানীয়রা তাদের দ্রুত কিশোরগঞ্জ জেলা শহরের পপুলার হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টায় অনিক মৃত্যু হয়। আবু সাঈদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।তার বুকের পাঁজর ও কোমড়ের হাড় ভেঙে গেছে। এদিকে অনিকের মৃত্যুতে জেলা বিএনপি ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে শত শত নেতাকর্মী ও এলাকাবাসী শোকাহত পরিবারের পাশে রয়েছেন। দুপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স পৌঁছালে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বাদ আছর জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষেধাজ্ঞার মুখে রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুক ও তার স্ত্রী
নিষেধাজ্ঞার মুখে রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুক ও তার স্ত্রী

রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকর দুর্নীতির অনুসন্ধান। সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক Read more

ভারতে কারাভোগের পর দেশে ফিরল দুই বাংলাদেশি
ভারতে কারাভোগের পর দেশে ফিরল দুই বাংলাদেশি

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে ভারতে কারাভোগের পর দেশে ফেরত আনা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল Read more

অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ভোলার লালমোহনে বৈদ্যুতিক মোটর দিয়ে অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্তাকিম মাহি (১৬) নামের নবম শ্রেণির এক Read more

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।সড়ক Read more

পলাশবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পলাশবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (২২) ও জুঁই খাতুন (১৮) নামের নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ Read more

বৃষ্টি ও সরবরাহ সংকটে কাঁচামরিচের বাজারে আগুন
বৃষ্টি ও সরবরাহ সংকটে কাঁচামরিচের বাজারে আগুন

চট্টগ্রাম নগরীর বাজারে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র দুদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বৃদ্ধি পেয়ে রোববার কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩০০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন