কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি বাজারে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া অয়ন (১০) নামে স্থানীয় এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিহত অয়নের দুলা ভাই ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সাইফুল ইসলাম অয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার ভোরে ঢাকার বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত অয়ন জয়সিদ্ধি গ্রামের আলমগীর এর ছেলে। তাকে ঢাকার বার্ণ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে।জানা যায়, গত রবিবার (২৮ ডিসেম্বর) রাতে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে হাসান মিয়া নামে এক ব্যবসায়ির সারের দোকানে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ইটনা ফায়ার সার্ভিস ইউনিটের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ দিকে আগুন নিভাতে গিয়ে গুরুতর দগ্ধ হয় কিশোর অয়ন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে তাকে ঢাকার বার্ণ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়। আজ মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় অয়নের মৃত্যু হয়েছে। এদিকে তার মৃত্যুতে পরিবারসহ পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। একনজর দেখার জন্য তাদের বাড়িতে ভিড় করেন হাজারো মানুষ। তবে তার মরদেহ এখনো আসেনি। রাত ৮টার দিকে বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হবে বলে জানাান তিনি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উদ্দেশে দেশত্যাগ করেন Read more

গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো
গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো

বোমা-গুলি, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর রক্তের হলিখেলা শেষ হয়েছে পূণ্যভূমি গাজায়।যুদ্ধবিরতির পর আবার খোলা হয়েছে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী Read more

এনজিওতে চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০
এনজিওতে চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

গাজীপুর নগরীর পোড়াবাড়ী এলাকার একটি সমবায় সমিতির শাখ ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ Read more

লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান
লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে কোটি টাকার বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। অবশেষে Read more

ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে
ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে

ইসরায়েলের টানা ৭০০ দিনের বোমাবর্ষণে প্রায় পুরো অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ক্ষতির পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন