ইসরায়েলের টানা ৭০০ দিনের বোমাবর্ষণে প্রায় পুরো অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ক্ষতির পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম অফিস। শনিবার এই তথ্য প্রকাশ করেছে তারা। খবর মিডল ইস্ট মনিটরের। এক বিবৃতিতে অফিসটি জানায়, এই হত্যাযজ্ঞে গাজার অবকাঠামোর প্রায় ৯০% ধ্বংস হয়ে গেছে এবং এর সঙ্গে চলছে ‘গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির সুসংগঠিত নীতি।তাদের হিসেবে, এ পর্যন্ত ৭৩ হাজার ৭০০’রও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে ২০,০০০ শিশু এবং ১২,৫০০ নারী রয়েছে। ২,৭০০ পরিবার সম্পূর্ণভাবে নাগরিক নিবন্ধন থেকে মুছে গেছে।নিহতদের মধ্যে রয়েছেন ১,৬৭০ জন চিকিৎসাকর্মী, ২৪৮ জন সাংবাদিক, ১৩৯ জন সিভিল ডিফেন্স সদস্য এবং ১৭৩ জন পৌর কর্মচারী। আহত হয়েছেন ১ লাখ ৬২,০০০ এরও বেশি মানুষ, যাদের অনেকেই হাত-পা হারানো, পক্ষাঘাতগ্রস্ত হওয়া বা দৃষ্টিশক্তি হারানোর মতো জীবন-পরিবর্তনকারী আঘাতের শিকার।অফিসটি জানিয়েছে, ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হাজার হাজার অন্যান্য সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়াও, গাজা শহর ও উত্তরাঞ্চলের মানুষদের বাড়িতে ফেরার অনুমতি না দিয়ে এবং অনাহারকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল গণ-বাস্তুচ্যুতি চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।গণমাধ্যম অফিস বলেছে, কয়েক লক্ষ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে, যার ফলে ২৪ লাখ বাসিন্দা – যাদের মধ্যে ১০ লাখেরও বেশি শিশু – চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে।তারা ইসরায়েল ও এর মিত্রদের, বিশেষত যুক্তরাষ্ট্রকে, এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী করে আরব ও ইসলামি দেশগুলো, বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যেন তারা অবিলম্বে আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেয়, অবরোধ প্রত্যাহার করে, বাস্তুচ্যুত পরিবারগুলোকে ফিরিয়ে আনে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিচারের মুখোমুখি করে।গাজার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুক্রবার ৭০০ দিনে প্রবেশ করেছে। এই সামরিক অভিযানে পুরো অঞ্চল দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি জামায়াত নেতা আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ Read more

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের ৯ জন
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের ৯ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম্প্রে‌সার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের Read more

শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর মসিউল আলম রজু মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে Read more

বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনো হুমকির Read more

সাবেক ভূমিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মিথ্যা তথ্য দিয়ে ভুয়া কোম্পানির নামে ২০ কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী ইউসিবি Read more

করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন