বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রোট্রেন চলানোর ঘোষণা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচীর অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে।প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। সাড়ে তিনটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক
যশোরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, Read more

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশা তানজিদের
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশা তানজিদের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জ্বাজনকভাবে হেরেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো শুরু পায় বাংলাদেশ। তবে ব্যাটারদের Read more

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইযশোরের চালক সোহাগ হোসেন (২৫) কে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় Read more

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ
গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে Read more

একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ
একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ

যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগ আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে খেলবেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আটলান্টা ফায়ারের হয়ে Read more

৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি: ট্রাম্প
৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজার যুদ্ধ দ্রুতই শেষ হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মনে হয় আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন