জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, ‘দেশের ১৮ কোটি মানুষ বিশ্বাস করে না যে ড. ইউনূসের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। জনগণ আজ একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেখতে চায়। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে একটি জাতীয় সরকারের দাবি জানাই, যে সরকার সব গণতান্ত্রিক দলের অংশগ্রহণে স্বচ্ছ নির্বাচন আয়োজন করবে।’সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমেদপুরে এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মহাসচিব আরও বলেন, ‘আদম (আ.)-এর যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন নৃশংস ঘটনা ঘটেনি—কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানো হয়েছে। বর্তমান সরকারের আমলে এটাই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য, ঘৃণিত ও কলঙ্কজনক কাজ।’তিনি অভিযোগ করে বলেন, ‘জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হলেও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রমাণিত হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশে আইনের শাসন নেই, বরং অরাজকতা ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।’তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘ড. ইউনূসের পদত্যাগ না হলে এবং তাঁর নেতৃত্বে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জাতীয় পার্টি সেই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করবে না।’অনুষ্ঠানে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মহাসচিবের বক্তব্য চলাকালে তাদের স্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলিতে এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
হিলিতে এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

ঢাকায় মধ্যযুগীয় কায়দায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাবলু হোসেন (২৮) নামের এক Read more

নিজের জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা করলো যুবক
নিজের জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা করলো যুবক

পানিতে তলিয়ে যাওয়া সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিলেন মনিরুজ্জামান মনি নামের এক যুবক। তিনি ২ সন্তানের জনক এবং রবীন্দ্র Read more

গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না: প্রেসিডেন্ট সিলভা
গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না: প্রেসিডেন্ট সিলভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা Read more

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহরে একটি সুপারশপে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ আগস্ট) স্থানীয় Read more

৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বরগুনায় অপহরণের পর আলোচিত অনিক চন্দ্র রায় হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৯ Read more

‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন’
‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন’

দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৫ নভেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন