আগামী বছরের মার্চের মধ্যে ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইরান। স্যাটেলাইট তিনটি হলো-কাওসার, জাফর ও পায়া। ইরানের মহাকাশ সংস্থা (আইএসএ)-এর  প্রধান হোসেইন সালারিয়েহ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘কাওসার’, ‘জাফর’ এবং ‘পায়া’—নামের ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, যা ইরানি বছরের শেষ (২০ মার্চ ২০২৬) নাগাদ সম্পন্ন হতে পারে।সম্প্রতি একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ওই ঘটনাটি ইরানের মহাকাশ গবেষণা সংস্থার অবজারভেটরিতে সরাসরি দেখার আয়োজন করা হয় এবং এতে বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আর এরইমধ্যে এমন ঘোষণা দিলেন ইরানের মহাকাশ সংস্থার প্রধান। ড. সালারিয়েহ জানান, ‘এই ধরনের আয়োজন আমাদের মহাকাশ অভিযানের প্রতি প্রতিশ্রুতি ও জনগণের অংশগ্রহণের ইঙ্গিত দেয়।’তিনি বলেন, ‘কাওসার’, ‘জাফর’ ও ‘পায়া’ উৎক্ষেপণের মাধ্যমে ইরানের স্যাটেলাইট প্রযুক্তির সক্ষমতা আরও জোরদার হবে।সালারিয়েহ জানান, তিনটি স্যাটেলাইটই শরৎকালে উৎক্ষেপণের লক্ষ্যে রয়েছে, তবে ‘কারিগরি পরীক্ষার জন্য কিছুটা বিলম্ব হতে পারে’।তিনি বলেন, ‘নির্ভুলতা আমাদের অগ্রাধিকার। আমরা নিশ্চিত করতে চাই যে স্যাটেলাইটগুলো সর্বোচ্চ মানদণ্ড পূরণ করে।’সালারিয়েহ বলেন, এর বাইরে ‘নাহিদ-২’ নামে একটি ন্যারো-ব্যান্ড যোগাযোগ স্যাটেলাইট তৈরি করা হচ্ছে, যা ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় সংযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।এছাড়া তিনি ঘোষণা দেন, শিগগিরই ‘শহীদ সোলেইমানি উপগ্রহব্যবস্থা’ উন্মোচন করা হবে। এটি একটি স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ, যা নির্ভরযোগ্য এবং টেকসই মহাকাশ যোগাযোগ ব্যবস্থার পথপ্রদর্শক হবে।তিনি আরও বলেন, ‘এটি মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভরতার দিকে আমাদের বড় পদক্ষেপ। বর্তমানে এর পরীক্ষামূলক মডেল প্রায় প্রস্তুত।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক কাপ কফি ৮২ হাজার ৮৫৪ টাকা
এক কাপ কফি ৮২ হাজার ৮৫৪ টাকা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশেষায়িত কফি শপ রোস্টার্স ক্যাফে বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান Read more

নুরুল হক নুর-রাশেদকে পুলিশ-আর্মি কেন মারছে?
নুরুল হক নুর-রাশেদকে পুলিশ-আর্মি কেন মারছে?

বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। Read more

উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর
উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর

কক্সবাজারের উখিয়ায় এক নারী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি পূর্বে প্রিয়াংকা রাণী দে নামে পরিচিত ছিলেন। Read more

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি
চারদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

চারদিনের সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান Read more

যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান

চলতি বছর অর্থ্যাৎ ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক নজিরবিহীন কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের Read more

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরীকে নির্যাতন, সালিশে বিয়ে নির্ধারণ
প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরীকে নির্যাতন, সালিশে বিয়ে নির্ধারণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আড়াইগঞ্জ এলাকায় ছেলের প্রেমিকাকে প্রকাশ্যে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে বাবা আব্দুল মান্নানের বিরুদ্ধে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন