ফিফা ক্লাব বিশ্বাকাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এ জয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ পেয়েছে লুইস এনরিকের দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট চেলসি। বুধবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই ফেভারিট দল। ফুটবল সমর্থকরা এ ম্যাচে একটি হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন। তবে শেষ পর্যন্ত লড়াইতো দূরের কথা বিন্দুমাত্র প্রতিরোধও গড়তে পারেনি লস বাঙ্কোসরা। ম্যাচের প্রথম ২৪ মিনিটের মধ্যেই রিয়ালের জালে তিনবার বল পাঠায় প্যারিসিয়ানরা। এদিন শুরু থেকেই ‘অল আউট’ আক্রমণে যায় লুইস এনরিকের শিষ্যরা। প্রথম চার মিনিটেই করে তিনবার গোলের সুযোগ তৈরি করে। তবে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ায় সে যাত্রায় রক্ষা পায় রিয়াল। তবে এরপরই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেই পিএসজি। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে রিয়াল ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ভুলে লিড নেয় পিএসজি। এসময় অনেকটা ফাঁকা জালেই বল পাঠান ফ্যাবিয়ান রুইস। তিন মিনিট পর আবারও রিয়াল ডিফেন্ডারের ভুলে গোল আদায় করে নেয় পিএসজি। এবার রুডিগারের ভুলের মাশুল দিতে হলো মাদ্রিদের ক্লাবটির। সেই সুযোগ কাজে লাগিয়ে জালে বল জড়ান ডেম্বেলে।শুরুতেই প্যারিসিয়ানদের এমন আক্রমণে ছন্নছাড়া হয়ে পড়ে জাবি আলোনসোর শিষ্যরা। কোনো কিছু বুঝে উঠার আগেই ম্যাচের ২৪ মিনিটে আবারও গোল হজম করে তারা। এসময় রিয়াল ভক্তদের ‘শোকের সাগরে’ ভাসান রুইস। পেনাল্টি স্পটের কাছে আশরাফ হাকিমির চমৎকার পাস পেয়ে, ফেদে ভালভের্দের চ্যালেঞ্জ এড়িয়ে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রুইস।প্রথমার্ধে আরও বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে লুইস এনরিকের শিষ্যদের। অন্যদিকে গোল পাওয়াতো দূরের কথা বলের নাগাল পেতেই হিমশিম খাই জাভি আলোনসোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে পিএসজি। ৪৭ মিনিটে রিয়ালের জালে দুয়ে বল পাঠালেও অফসাইডের জন্য বাতিল হয় গোলটি। এরপর অনেক চেষ্টা করেও প্রতিপক্ষের জালে বল জড়ানো তো দূরে থাক, রক্ষণেও ভীতি ছড়াতে পাড়েনি রিয়াল। নিজেদের ছায়া হয়ে ছিলেন এমবাপ্পে-ভিনিরা।একপেশে এই ম্যাচে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন গঞ্জালো রামোস। ৮৮তম মিনিটে গতিময় শটে রিয়ালের জালে বল জড়ান এই পর্তুগিজ ফরোয়ার্ড। এতেই ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা। আগামী ১৪ জুলাই শিরোপার মঞ্চে পিএসজির অপেক্ষায় আছে চেলসি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি: সেই বিএনপি নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি: সেই বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে চাঁদা চেয়ে না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী
একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের ওপরে কেন আপনারা দলীয় রাজনীতি Read more

১২ জানুয়ারি: নামাজের সময়সূচি
১২ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৮ পৌষ ১৪৩২ বাংলা, ২২ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

শেকৃবিতে সরকারবিরোধী যড়যন্ত্রের গন্ধ, সতর্কবার্তা জারি করল প্রশাসন
শেকৃবিতে সরকারবিরোধী যড়যন্ত্রের গন্ধ, সতর্কবার্তা জারি করল প্রশাসন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ক্যাম্পাসে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা Read more

মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার ১৩ জেলে
মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার ১৩ জেলে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন