রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার  (৫ মে) বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা যায়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিল। তবে আত্মগোপনে থাকলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে জানা যায়।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান,  যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পের উৎপত্তিস্থল। Read more

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ১৮
বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ১৮

রাজধানীর শান্তিনগরে বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।তাৎক্ষণিকভাবে এ Read more

টেস্ট অধিনায়ক খুঁজে পাচ্ছে না বিসিবি
টেস্ট অধিনায়ক খুঁজে পাচ্ছে না বিসিবি

বাংলাদেশ টেস্ট দলের জন্য এখনো স্থায়ী অধিনায়ক ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একের পর এক বিকল্প বিবেচনায় আসলেও Read more

কোরবানির পরবর্তী সময়ে করণীয়
কোরবানির পরবর্তী সময়ে করণীয়

ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে বিদায় পবিত্র ঈদুল আজহা। নবীপ্রেমিকেরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু ক্রয় করে Read more

রাষ্ট্রীয় শোক: রাজধানীতে আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
রাষ্ট্রীয় শোক: রাজধানীতে আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকায় কয়েকটি নির্দেশনা Read more

বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি
বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি

টানা বৃষ্টিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কোটি কোটি টাকার পণ্য পানিতে ডুবে নষ্ট হওয়ার পর এবার নড়েচড়ে বসেছে বন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন