কিশোরগঞ্জের কটিয়াদীতে খালের পানিতে ঝাঁপ দিয়ে কিশোরী নিখোঁজের একদিন পর আজ রবিবার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার চান্দপুর এলাকায় রেলওয়ে ব্রিজ-সংলগ্ন এক সরকারি খালে। রোববার সকালে স্থানীয় লোকজন কিশোরীর লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে।এর আগে, ঈদের দিন শনিবার দুপুরে ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করেও নিখোঁজ কারিমাকে খুঁজে পায়নি৷ পরে সন্ধায় অভিযান সমাপ্ত করে৷ রবিবার সকালে লাশটি খালে ভেসে ওঠলে এলাকাবাসীর নজরে আসে। কিশোরী কারিমা আক্তার (১৪) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাগ্রামের বাসিন্দা মো: হারুন মিয়ার মেয়ে। তিনি কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে নানাবাড়িতে থাকতেন।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঈদুল আজহার নামাজের পর কারিমা, তার মা ও মামা চান্দপুর ইউনিয়নের শেখেরপাড়া এলাকার হযরত মিয়া চান্দশাহ্ মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন। পথে উপজেলার মানিককালী রেলওয়ে স্টেশন-সংলগ্ন ব্রিজের কাছে একটি সরকারি খালে মা ও মামার সামনে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন কারিমা।  কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কী কারণে তিনি খালে ঝাঁপ দিল তার কারণ জানা যায়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে: রিজভী
আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে: রিজভী

আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যাকারী হাসিনার Read more

যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আর কখনও যেন ভোট ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।সোমবার (১২ Read more

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ
লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

লিবিয়ার ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আবদেল ঘানি আল-কিকলি নামে সশস্ত্র গোষ্ঠীর এক নেতা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে স্কুল Read more

আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ
আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ

দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ, শবনম ফারিয়ার প্রতিবাদ
ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ, শবনম ফারিয়ার প্রতিবাদ

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট সরব শবনম ফারিয়া। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার কথা বললেন  ডা. Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন