জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।সোমবার (৫ই মে) বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন তারা। মিছিলে অংশ নেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা।এসময় ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘হাসনাত ভাই আহত কেন, প্রশাসন জবাব দে’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তোলেন। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান বিক্ষোভকারীরা।এসময়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা প্রতিনিধি আবু হাসান, উপজেলা প্রতিনিধি মো: আব্দুল্লাহ, মাজেদ মৃধা, আব্দুল্লাহ মেরিন, মো: সোহেল, সফরুল, আলম টিটু, মো: সবুজ, মো: ওমর, মো: ইকরাম, মো: রিপন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী
পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী

পাবনার ফরিদপুর উপজেলায় মোছা. সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো Read more

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি, সম্পাদক মোমেন
নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি, সম্পাদক মোমেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব Read more

বাউফলে হত্যা মামলার আসামি গ্রেফতার
বাউফলে হত্যা মামলার আসামি  গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে Read more

গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বুধবার (১৬ জুলাই) এ তদন্ত কমিটি গঠন করা Read more

মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬
মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬

মার্চ মাসে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও ১ হাজার ২৪৬ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন