উইম্বলডনের ঘাসের কোর্টে নতুন ইতিহাস লিখলেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। রোমাঞ্চকর ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের প্রথম উম্বলডন শিরোপা জিতলেন এই ২৩ বছর বয়সী উদীয় মান তারকা। কিছুদিন আগেই ফেঞ্চ ওপেনের ফাইনালে প্রথম দুই সেট জয়ের পর এই আলকারাজের কাছেই হেরেছিলেন সিনার। সাড়ে ৫ ঘন্টার সেই লড়াইয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় কার্লোস আলকারাজ। ফেঞ্চ ওপেনের জিততে না পারার সেই আক্ষেপই এবার মেটালো সিনার। রোববার (১৩ জুলাই) সেন্টার কোর্টে তিন ঘণ্টার একটু বেশি সময়ের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরলেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সিনার।উইম্বলডনসহ সবশেষ সাতটি গ্র্যান্ড স্লামের শিরোপা ভাগাভাগি করলেন আলকারাজ ও সিনার। চির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এই স্প্যানিশ তারকাকে ধন্যবাদ জানিয়ে সিনার বলেছেন, ‘তুমি দারুণ একজন খেলোয়াড়। তোমার সঙ্গে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। এই ট্রফিটা আমি রেখে দিচ্ছি, কারণ তোমার তো এরই মধ্যে দুইটা আছে।’পরিবার ও দলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার বাবা-মা, ভাই এবং পুরো টিম আজ এখানে ছিল—এটা আমার জন্য অনেক স্পেশাল। আমার ভাই তো এসেছে, কারণ এই সপ্তাহে কোনো ফর্মুলা ওয়ান রেস নেই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর Read more

জানাজার জায়গা সংকটে আমিরাবাদ কেন্দ্রীয় মসজিদ
জানাজার জায়গা সংকটে আমিরাবাদ কেন্দ্রীয় মসজিদ

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদটি এক সময় ছিল এলাকার ধর্মপ্রাণ মানুষের ঐক্যের প্রতীক। আজ Read more

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ

শাহবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’র বিক্ষোভ মিছিল চলাকালীন গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ Read more

একসঙ্গে একাধিক ভালোবাসার বিষয়ে যা বলছে বিজ্ঞান
একসঙ্গে একাধিক ভালোবাসার বিষয়ে যা বলছে বিজ্ঞান

ভালোবাসা কি শুধু একজনের জন্যই সংরক্ষিত? নাকি কখনো একই সময়ে দুজন মানুষকে ভালো লাগতে পারে, দুজনের প্রতিই টান অনুভব করা Read more

ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদির অস্বীকৃতি
ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদির অস্বীকৃতি

ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল- নিজেদের মালিকানাধীন অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন