বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ ও টেস্ট বাণিজ্য, দুর্নীতি এবং অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ, সেনাবাহিনী এবং গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।ইউএনও রিফাত আরা মৌরি জানান, ‘২৪ ঘণ্টার মধ্যে আন্দোলনকারীদের দাবি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ‘দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) Read more

মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত
মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত

মাইলস্টোন স্কুলে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত Read more

মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান
মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইয়ের, আহত শ্যালিকা
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইয়ের, আহত শ্যালিকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার শ্যালিকা Read more

নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

নোয়াখালী সদরের ৯নং কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের Read more

ভ্রু প্লাকে হতে পারে যে ভয়াবহ রোগ
ভ্রু প্লাকে হতে পারে যে ভয়াবহ রোগ

ভ্রু হলো চোখের রত্ন। সুন্দর ভ্রু মুখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তাই অনেক নারীই নিয়মিত আইব্রো বা ভ্রু প্লাক করেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন