গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।”শনিবার (১০ অক্টোবর) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহ’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে, তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কীভাবে আমাদেরকে বিপদে ফেলা যায়। আমরা ফারাক্কার ন্যায্য হিস্যা পাইনি, তিস্তার পানির হিস্যাও পাইনি।”বিএনপি মহাসচিব বলেন, “আমরা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হব না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে বিএনপিকে দুর্বল ও কোণঠাসা করার জন্য। কিন্তু জনগণের শক্তিই আমাদের আসল ভরসা।”নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তিনি বলেন, “শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে আমরা দায়িত্ব দিয়েছি যেন তিনি একটি নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠন করেন, যার তত্ত্বাবধানে সকলের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা শুনছি, কেউ কেউ পক্ষপাতিত্ব করছেন এটা জাতি মেনে নেবে না।”বিএনপির সংস্কার ভাবনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। বিএনপিই সংস্কারের জন্ম দিয়েছে। ৩১ দফা কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছি।”স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এবং সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, রিয়াজুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে প্রিয় নেতা হান্নান শাহ’কে স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো: প্রধান উপদেষ্টা
সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি Read more

আমাগীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা
আমাগীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) Read more

শ্রীমঙ্গলে বালু লুট করতে গিয়ে এলাকাবাসীর হাতে ২ বিএনপি নেতা আটক, বালু জব্দ
শ্রীমঙ্গলে বালু লুট করতে গিয়ে এলাকাবাসীর হাতে ২ বিএনপি নেতা আটক, বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে বালু লুট করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও Read more

বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত
বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন Read more

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় Read more

Buusti Casino arvostelu: bonustiedot, kierrätysvaatimukset ja tarjoukset
Buusti Casino arvostelu: bonustiedot, kierrätysvaatimukset ja tarjoukset

Buusti Casino arvostelu – kaikki mitä sinun tulee tietää Kun etsit uutta nettikasinoa Suomessa, yksi hakusano, jonka kohtaamme usein, on Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন