কুড়িগ্রাম জেলার চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয় এবং চারজনের মনোনয়ন বাতিল হয়।‎মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির (লাঙল) পনির আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) প্রার্থী আতিকুর রহমান। কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহী এবং কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক সরকার। বাকি আসনে বৈধ প্রার্থীরা হলেন- কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা। ‎ কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির নজরুল ইসলাম খাঁন, নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ। ‎ ‎কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক ডা.আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদের সরকার নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুর রশিদ। ‎ ‎কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান, জাতীয় পার্টির কেএম ফজলুল হক মন্ডল, বাসদের শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বাসদ (মার্কসবাদী) বাবু আহম্মেদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির শেফালী খাতুন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুকুনুজ্জামান শাহিনের মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে। ‎ ‎জেলা নির্বাচন কর্মকতা আলমগীর হোসেন জানান, কুড়িগ্রাম জেলার চারটি আসনে মনোনয়নপত্র জমা হয়েছিল ৩০টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৬টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে  ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. শুভ ছৈয়ল Read more

রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে) দুপুরের দিকে অচেতন অবস্থায় Read more

সুনামগঞ্জ সদর হাসপাতালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছে দুদক
সুনামগঞ্জ সদর হাসপাতালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছে দুদক

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে বেরিয়ে এসেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র।সোমবার (২৬ Read more

১৩ অক্টোবর: নামাজের সময়সূচি
১৩ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৮ আশ্বিন ১৪৩২ বাংলা, ২০ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়
যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়

মানুষের সম্পদ তিনটি—দান, নিজের আহারকৃত বস্তু, ব্যবহৃত পোশাক। তা ছাড়া বাকি সম্পদের মালিক তার ওয়ারিশরা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আদম সন্তান Read more

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ (৪৫) কে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন