যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তথাকথিত ‘ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার তাদেরকে হতার খবর জানায় ইসরায়েলি বাহিনী। খবর আনাদোলুর।এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই দুই ব্যক্তি পৃথক ঘটনায় ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে মধ্য গাজায় ইসরায়েলি সৈন্যদের দিকে এগিয়ে আসে। ‘ইয়েলো লাইন’ হলো যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে নির্ধারিত একটি প্রত্যাহার সীমা, যা ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। এই রেখাটি গাজার পূর্ব অংশে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা ও পশ্চিম অংশে ফিলিস্তিনিদের চলাচলের অনুমোদিত এলাকার মধ্যে বিভাজন রেখা হিসেবে কাজ করে।যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬০০ জনের বেশি আহত হয়েছেন।যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।এছাড়া এই পরিকল্পনায় গাজা পুনর্গঠন এবং হামাসকে বাদ দিয়ে একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের বিষয়ও অন্তর্ভুক্ত।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৬৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৭০ হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ডিএমপির নিরাপত্তা মহড়া
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ডিএমপির নিরাপত্তা মহড়া

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার আসন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় ফুটবল স্টেডিয়ামে Read more

খিলগাঁওয়ে দুইটি বিদেশি পিস্তলসহ রিভলবার ও গুলি উদ্ধার
খিলগাঁওয়ে দুইটি বিদেশি পিস্তলসহ রিভলবার ও গুলি উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ম্যাগাজিন, গুলি, কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে Read more

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান
নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে রাউন্ড রবিন লিগ শেষে পাকিস্তান Read more

ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা
ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা

যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলার ভয়— সব মিলিয়ে Read more

ফরিদপুরে সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২৪
ফরিদপুরে সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২৪

ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত Read more

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল
শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান বিন হাদিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন