যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উদ্দেশে রওনা দিয়েছে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এ জাহাজটি পরিচালনা করছে। তবে গাজায় পৌঁছানোর আগেই জাহাজটিকে আটক করেছে ইসরায়েল। এরপর জাহাজটি থেকে বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ভিডিও বার্তা দিয়েছেন।সোমবার (০৯ ‍জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা বার্তায় গ্রেটা থুনবার্গ বলেন, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। গ্রেটা থুনবার্গ বলেন, আমাদের আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়া হয়েছে। দখলদার ইসরায়েল কিংবা তাদের সমর্থন জোগানো বাহিনী আমাদের অপহরণ করেছে।এর আগে প্রতিবেদনে বলা হয়, ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটিতে সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ১৩ জন ছিলেন।আটকদের মধ্যে রয়েছেন- বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের নেতা ২২ বছর বয়সী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি চিকিৎসক ও কর্মী বাপতিস্ত আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ, ব্রাজিলিয়ান কর্মী ও ফ্রিডম ফ্লোটিলা ব্রাজিলের সমন্বয়ক থিয়াগো অ্যাভিলা, ফরাসি-ফিলিস্তিনি বংশোদ্ভূত ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির সদস্য রিমা হাসান, তুর্কি মানবাধিকারকর্মী সুয়াইব ওর্দু। এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের আরও কয়েকজন মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং সমুদ্র সংরক্ষণকর্মীও রয়েছেন।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এক্সে প্রকাশিত সংক্ষিপ্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সেলিব্রেটিদের বহনকারী তথাকথিত ‘সেলফি জাহাজ’কে রোববার মধ্যরাতে ইসরায়েলের উপকূলে আনা হয়েছে। জাহাজের সব ক্রু নিরাপদে আমাদের হেফাজতে রয়েছেন। তাদের খাবার ও পানি-স্যান্ডউইচ সরবরাহ করা হয়েছে। নাটক এখানেই শেষ।আটক কর্মীদের একটি ভিডিও প্রকাশ করে জাহাজটিকে ‘সেলফি ইয়ট’ বলে উপহাস করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ভিডিও প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক আদিল হক। তিনি এক্স-এ (সাবেক টুইটার) বলেন, এই ধরনের অপমানজনক আচরণ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম অধিকার সংগঠন ‘সিএআইআর’ এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাডলিন জাহাজে ইসরায়েলের অভিযান একটি রাষ্ট্রীয় সন্ত্রাস এবং আন্তর্জাতিক জলদস্যুতার শামিল।সংগঠনটির নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, এই মানবিক মিশনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার এবং যাত্রীদের অপহরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নান্দাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে আম গাছে ঝুলন্ত অবস্থায় মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২১ মে) সকাল Read more

বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক
বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর Read more

বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি
বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানের বদলি আদেশ পত্যাহার চেয়ে গনস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত Read more

রত্না হত্যাকাণ্ডে প্রেমিকের জবানবন্দি: বিয়ের জন্য চাপ, শেষমেশ হত্যা
রত্না হত্যাকাণ্ডে প্রেমিকের জবানবন্দি: বিয়ের জন্য চাপ, শেষমেশ হত্যা

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর সুলতানা আক্তার রত্না হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে—বিয়ের জন্য চাপ সৃষ্টি Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এতে ঢাকা-পাবনা, Read more

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন
আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে। ফলে ওই রাস্তায় যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন