সামরিক জোট ন্যাটোকে হারানো অসম্ভব বলে মন্তব্য করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তার দাবি, জোটের ঐক্য ও সম্মিলিত শক্তিই একে ‘অজেয়’ করে তুলেছে, আর এই কারণেই কোনও প্রতিপক্ষই ন্যাটোর কোনও সদস্য রাষ্ট্রের ওপর হামলার সাহস করবে না।রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সফরকালে ন্যাটোর মহাসচিব এসব কথা বলেন। বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।বুধবার রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দানের সঙ্গে বুখারেস্টে এক যৌথ সংবাদ সম্মেলনে রুটে বলেন, ন্যাটোর মূল নীতিই হলো সম্মিলিত প্রতিরক্ষা।তিনি বলেন, “যদি এই দেশটি (রোমানিয়া) আক্রমণের শিকার হয়, তাহলে আরও ৩১টি দেশ রোমানিয়ার সাহায্যে এগিয়ে আসবে। এভাবেই ন্যাটো কাজ করে। আর আমি মনে করি, এ কারণেই আমাদের হারানো অসম্ভব— সম্পূর্ণ অসম্ভব। তাই আমি বিশ্বাস করি, কেউ কখনও এমন চেষ্টা করবে না।”রুটে রোমানিয়ার ‘দৃঢ় ভূমিকা’ এবং কৃষ্ণসাগর অঞ্চলে দেশটির নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, রোমানিয়া, বুলগেরিয়া ও তুরস্কের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে— বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায়।রুটে আরও বলেন, রাশিয়ার ড্রোন বারবার রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করছে, যা ন্যাটো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, “নিরস্ত্রীকরণই আমাদের প্রতিরক্ষার ভিত্তি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি— ন্যাটো প্রস্তুত আছে এবং প্রতিরক্ষার জন্য যা যা প্রয়োজন, তাই করবে।”সাম্প্রতিক সময়ে রোমানিয়াসহ পূর্ব ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে রুটে বলেন, “ইউরোপে যুক্তরাষ্ট্রের বিশাল উপস্থিতি রয়েছে। এ ধরনের সমন্বয় নিয়মিত বিষয়। এগুলো নিয়ে অতিরিক্ত কিছু ভাবার দরকার নেই।”রুটে আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ন্যাটোর সহযোগিতা ক্রমেই বাড়ছে, বিশেষ করে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি উন্নয়নে। তিনি বলেন, “এই যৌথ উদ্যোগ এক অসাধারণ সমন্বয়।”অন্যদিকে রোমানিয়ার প্রেসিডেন্ট দান বলেন, তার দেশ ন্যাটোর পূর্বাংশের প্রতিরক্ষা জোরদার ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের Read more

ইউরোপে ব্যাপক তুষারপাতে ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল
ইউরোপে ব্যাপক তুষারপাতে ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

ইউরোপজুড়ে ব্যাপক তুষারপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Read more

জুনে রেমিট্যান্স এসেছে ৩৪ হাজার কোটি টাকার বেশি
জুনে রেমিট্যান্স এসেছে ৩৪ হাজার কোটি টাকার বেশি

সদ্য বিদায়ী জুন মাসজুড়ে দেশে ২৮২ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় Read more

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে Read more

উইম্বলডনের নতুন রানী হলেন ইগা শিয়াওতেক
উইম্বলডনের নতুন রানী হলেন ইগা শিয়াওতেক

উইম্বলডনের ফাইনালে এবারই প্রথমবার মুখোমুখি হন দুই নতুন মুখ। একদিকে অভিজ্ঞ চার গ্র্যান্ড স্ল্যামজয়ী ইগা শিয়াওতেক, অন্যদিকে চমক হিসেবে ফাইনালে Read more

সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি
সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তে অপরাধ দমন, গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন