বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র ৫ মাসেরও কম। জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল আনুপাতিক বা পিআর পদ্ধতি চাইছে। এবার পিআর পদ্ধতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না, এসব দাবি দাওয়া- মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়।’আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যে-সব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু-মুসলিমের বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই।’কৃষকদের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অতীতে সরকারে ছিলাম কীভাবে পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষাখাত গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে।’নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। আর ভাগাভাগি করবেন না, দেশটার ক্ষতি করবেন না। একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার (২৩ জুলাই) বিকালে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে Read more

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ
এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ পর্যায়ের ১৭ কর্মকর্তাকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন Read more

বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের সভাপতি
বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের সভাপতি

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান Read more

বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে
বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের ৫টি অঞ্চলে দুপুর ১টার মধ্যে বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ রবিবার (১৮ মে) Read more

কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে শ্রীপুর, প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন,যাত্রী ও পথচারীরা।তীব্র দাবদাহের পর অল্প Read more

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন