বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় শহরের ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমবেশে বক্তব্য দেন জেলা নাগরিক পাটির (এনসিপি) জুলাই গণঅভ্যুণ্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম সদস্য নিয়ামুর রহমান নিবির, সংগঠক ফাহিম ফয়সাল রাফি, জেলা ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্য সচিব রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল ইমরান বাধন, ক্রিয়া সম্পাদক মাহামুদুর রহমান মিল্টনসহ ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা।জানাগেছে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে। এই অবস্থার মধ্যেই পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সর্বশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ: রিজভী
দেশে সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ: রিজভী

বাংলাদেশে সবচেয়ে শ্রমিক সমাজ অবহেলিত বলে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, বাজারমূল্যের Read more

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা

উল্লাপাড়ার গ্যাস লাইন গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ Read more

টঙ্গীতে ব্রিজের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন
টঙ্গীতে ব্রিজের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন

গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী Read more

লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকা আটকে দিল সরকার
লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকা আটকে দিল সরকার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে যেভাবে লুটপাট হয়েছিল, নতুন সরকার গঠনের পর সেই ধারা থেমেছে।  লুটপাটের জন্য বরাদ্দ ৪৬ হাজার Read more

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল হক (৩৪) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উলিপুর উপজেলার Read more

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইল সদরের কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন