যশোরের মনিরামপুর উপজেলার মদনপুরের সম্মিলনী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজ ফটকে ব্যানার টাঙিয়ে অবস্থান করেন তিনি। ব্যানারে লেখা ছিল ‘আমি আমার বিচার চাই’। এটি ছিল শিক্ষকদের ম্যাসেঞ্জার গ্রুপে তাকে নিয়ে কটুক্তিমূলক এসএমএস লেখার অভিনব প্রতিবাদ।হাফিজুর রহমান জানান, দুই সহকর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল কুদ্দুস টিটো ও ভূগোল বিভাগের আব্দুস সালাম কলেজের শিক্ষকদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে তাকে নিয়ে নানা আপত্তিকর কথা লিখেছেন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি কথাগুলোর ভার নিতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরে নিজের বিচারের দাবিতে তিনি কলেজের ফটকে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেন।হাফিজুর রহমান বলেন, কলেজে নিয়মিত কমিটি গঠনের উদ্দেশ্যে শিক্ষক প্রতিনিধি (টিআর) নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার আলোচনা হয়েছে। ওই কমিটিতে তিনজন টিআর নির্বাচিত হবেন। আমি একজন প্রার্থী। বর্তমান অ্যাডহক কমিটির টিআর রুহুল কুদ্দুস টিটো ও শিক্ষক আব্দুস সালামসহ আমরা পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। অধিকাংশ শিক্ষক আমাকে ভোট দিতে চেয়েছেন। এতে ঈর্ষান্বিত হয়ে টিটো ও আব্দুস সালাম আমার সম্পর্কে কলেজের মেসেঞ্জার গ্রুপে উল্টোপাল্টা লিখেছেন।ওই দুই শিক্ষকের ভাষায় আমি খারাপ মানুষ। সত্যিই আমি খারাপ হলে আমার বিচার হওয়া উচিত। এ জন্য আমি নিজের বিচার দাবি করে কলেজের সামনে ব্যানার ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করি।এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক রুহুল কুদ্দুস টিটো জানান, “আমরা তো শুধু বলেছি ভাই, চেহারা সুন্দর হচ্ছে, কিন্তু আচরণ একটু ভালো করো।” আসলে কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোটের টানাটানিই এমন নাটকীয়তায় পৌঁছেছে।এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম জানান, আধা ঘণ্টা পর ওই শিক্ষকের কর্মসূচি ভাঙিয়ে অফিসকক্ষে নিয়ে যান। তার অভিযোগ শুনেছি। সত্য হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ফিশিং ট্রলার থেকে ৭ মাদক কারবারি আটক
টেকনাফে ফিশিং ট্রলার থেকে ৭ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করে ৭ Read more

টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ২০
টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ২০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ Read more

ধর্ষণ মামলায় কারাগারে কৃষকদলের নেতা, দলীয় পদ স্থগিত
ধর্ষণ মামলায় কারাগারে কৃষকদলের নেতা, দলীয় পদ স্থগিত

যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীন ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ জুন) আদালতে জামিন চেয়ে আবেদন করলে Read more

গৌরীপুরে যুবতীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, কচুক্ষেত থেকে লাশ উদ্ধার
গৌরীপুরে যুবতীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, কচুক্ষেত থেকে লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে হোসনে আরা খাতুন (৩৫) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০২ জুলাই) এ ইউনিয়নের Read more

ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা
ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা

সমুদ্রপথে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক Read more

জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে
জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে

জাতীয় সনদের মাধ্যমে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন