সমুদ্রপথে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৫৫২ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। দেশভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগতদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। অন্য যেকোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আগতরা।২০২৪ সালের একই সময়ের তুলনায় এ বছর বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এ সময়ে ইতালিতে পৌঁছেছিলেন প্রায় আট হাজারের কিছু বেশি বাংলাদেশি; যা এবার দ্বিগুণেরও বেশি।ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৫৫ হাজার ৯৪৮ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। তাদের মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসর (৭ হাজার ৬৯০ জন) এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়া (৬ হাজার ৮৮৭ জন)। এরপর রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান (৩৭২৬), আফ্রিকার দেশ সুদান (৩৩৪৭), সোমালিয়া (২৫৬৬), ইথিওপিয়া (২০৩৭), মাগরেব অঞ্চলের দেশ তিউনিশিয়া (১৫২৪), ইরান (১৪৯৩), সিরিয়া (১২৪৫), গিনি (১২১৮), আলজেরিয়া (১১১৫), নাইজেরিয়া (৮০১), মালি (৭৫৩) ও আফগানিস্তান (৬১২)। অন্যান্য দেশের অভিবাসীদের সংখ্যা মিলিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮২ জন।পরিসংখ্যান বলছে, সামগ্রিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে আগমনের হার কিছুটা কমলেও দক্ষিণ এশীয় দেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের আগমন আরও বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইনফোমাইগ্রেন্টস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী।এ Read more

শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড
বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড

বাজবল ঘরানার ক্রিকেট খেলে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের এই আগ্রাসী খেলা টেস্ট ফরম্যাটেও বাদ যায় না। যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট Read more

কয়েক ঘণ্টার মধ্যেই ১৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল
কয়েক ঘণ্টার মধ্যেই ১৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল

ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর এবার ফিলিস্তিনি বন্দিদের আগামী কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। জেরুজালেম থেকে Read more

শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে: সিনিয়র সচিব
শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, রাষ্ট্রের সেবায়, জনগণের কল্যাণে, দায়িত্ব ও কর্তব্যের পথে আপনাদের নতুন যাত্রা শুরু Read more

আজাদ কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাক-সেনারা
আজাদ কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাক-সেনারা

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন