কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করে ৭ মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বার্তার মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২ টার দিকে শাহপরীরদ্বীপে দায়িত্বরত কোস্টগার্ড ও র‍্যাব-১৫ টেকনাফ শাখার কর্মরত সদস্যরা দ্বীপের ঘোলার চর সংলগ্ন সাগরে একটি ফিশিং ট্রলারে যৌথ অভিযান পরিচালনা করে। মাছ শিকার করার আড়ালে মাদক পাচারে জড়িত ৭ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক উক্ত ট্রলার থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।ধৃত ৭ মাদক পাচারকারী হচ্ছে মো.ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬),মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মো. রফিক (২৬),ও আসাদ উল্লাহ (২২)। তারা সবাই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৬ এ বসবাসরত বাসিন্দা।আটক ৭ কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামীকাল
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামীকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট)। ইতোমধ্যে এ খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। Read more

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধে যাওয়ার অন্যতম প্রধান অজুহাতের সরাসরি বিরোধিতা করেছেন দেশটির দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার (১৮ Read more

শিক্ষার্থীরা নতুন বই কবে হাতে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা
শিক্ষার্থীরা নতুন বই কবে হাতে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ
লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির লন্ডনে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল Read more

নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০
নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

নীলফামারীর ডোমার উপজেলায় বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।রবিবার (২৯ মার্চ) দুপুরের দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের Read more

ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’
ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে ঘটলো এক ব্যতিক্রমী ঘটনা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন