ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে হোসনে আরা খাতুন (৩৫) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০২ জুলাই) এ ইউনিয়নের কাউলাটিয়া কবিরাজবাড়ি এলাকার এক কচুক্ষেত থেকে সেই যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের মৃত আব্দুল গণির কন্যা।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম। তিনি জানান, ধারণা করা হচ্ছে কলাগাছের ডাগা দিয়ে গলা ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।নিহতের মা রাবেয়া খাতুন জানান, তার মেয়ে তার ৩টার দিকে বাসা থেকে বেরিয়ে যায়। তার মানসিক সমস্যা ছিল। তাকে কেনো এভাবে হত্যা করা হয়েছে, এ ঘটনার বিচার চাই।বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহিদ জানান, মেয়েটি সহজ-সরল ছিল। মানসিক সমস্যা থাকলেও সে কাউকে বিরক্ত করতো না। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই।উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবু ইউসুফ জানান, মেয়েটি তার বাড়ির প্রতিবেশী। সে ভালো ছিল। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করলেন ট্রাম্প
গাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করলেন ট্রাম্প

গাজার জন্য 'বোর্ড অব পিস' এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম Read more

ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?
ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?

ইংল্যান্ডের চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে ট্রাইব্রেকারে হেরে কারাবাও লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল Read more

যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি
যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে আগামী বৃহস্পতিবার (১৫ মে) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে  প্রস্তুত রয়েছেন Read more

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার
জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার Read more

‘ফরিদপুরে বিশ্ববিদ্যালয় না করে গোপালগঞ্জে বিলের মধ্যে করা হয়েছে’
‘ফরিদপুরে বিশ্ববিদ্যালয় না করে গোপালগঞ্জে বিলের মধ্যে করা হয়েছে’

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বলেছেন, ফরিদপুর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সময়ের দাবি এবং অত্যন্ত জরুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন