ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশবরেণ্য ইসলামি বক্তা মুফতি আমির হামজার মাহফিলে মোবাইল ও মানিব্যাগ চুরির হিড়িক পড়েছে। এমনকি মাহফিলের প্রধান অতিথি ও সভাপতির মানিব্যাগও খোয়া যাওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অন্তত সাতজনের মোবাইল ও চারজনের মানিব্যাগ চুরির তথ্য জানা গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।সরেজমিনে দেখা যায়, মাহফিলে কয়েক হাজার মানুষের ঢল। মনোযোগ দিয়ে মানুষ আমির হামজার তাফসির শুনছেন। মাহফিল শেষে হঠাৎ করেই একের পর এক শোনা যাচ্ছে মোবাইল ও মানিব্যাগ খোয়ার ঘটনা। এদিক-সেদিক মোবাইল ও মানিব্যাগ খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না। এরকম সাতজন জানিয়েছেন তাদের মোবাইল ও চারজনের মানিব্যাগ চুরি হয়ে গেছে। এমনকি মাহফিলের প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা ও সভাপতির দায়িত্বে থাকা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইনের মানিব্যাগও খোয়া গেছে। মোবাইল হারিয়েছে আলফাডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর আমীর ওয়াহিদুল ইসলামের।বোয়ালমারী থেকে আসা আশরাফুল ইসলাম নামের একজন বলেন, ‘এসেছিলাম ওয়াজ শুনতে। কিন্তু সবাই এখানে ওয়াজ শুনতে আসেনি। অনেক চোর এসেছে। হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই।’পৌর জামায়াতে ইসলামীর আমীর ওয়াহিদুল ইসলাম বলেন, ‘মাহফিলের দায়িত্বে ব্যস্ত ছিলাম। কিন্তু পকেট থেকে কীভাবে মোবাইল হারিয়েছে, তা বুঝতে পারিনি।’আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের খালিদ হাসান নামের আরেকজন বলেন, ‘মাঠের পাশে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলাম। মোবাইল দীর্ঘক্ষণ হাতে থাকলেও একপর্যায়ে পকেটে রাখি। কিছুক্ষণ পর দেখি মোবাইল নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও পাইনি।’আব্দুল হামিদ নামের আরেকজন বলেন, ‘পাঁচজনের কাছ থেকে শুনেছি তাদের মোবাইল চুরি হয়ে গেছে। আরও অনেকের মানিব্যাগ চুরি হয়েছে বলে জানতে পারি।’হেমায়েত হোসেন বাবু নামে পৌর এলাকার এক বাসিন্দা জানান, ‘মাহফিল শুনতে এসেছি। প্যান্টের পকেটে মানিব্যাগে ৮ হাজার টাকা ছিল। মাহফিল শেষে দেখি পকেটে মানিব্যাগ নেই।’মাহফিলের সভাপতির দায়িত্বে থাকা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন বলেন, ‘মাহফিলের কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু কখন যেন পকেট থেকে মানিব্যাগ চুরি হয়ে গেছে। মানিব্যাগে ৭-৮ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ছিল।’মাহফিলের প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা বলেন, ‘মাহফিল থেকে কীভাবে যেন মানিব্যাগটি হারিয়ে গেছে। তবে মানিব্যাগের মধ্যে কত টাকা ছিল, সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।’এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘নিরাপত্তার চাঁদরে মাহফিলস্থল ঘিরে রেখেছিলাম। তবে নিজে সতর্ক না থাকলে ভিড়ের মধ্যে এমন ঘটনা ঘটে যায়। কেউ লিখিত অভিযোগ দিলে মোবাইল ও মানিব্যাগ উদ্ধারসহ চোর শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর এলাকায় Read more

সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি
সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি

গত ঈদুল আজহা ঘিরে মাত্র ১২ দিনে দেশের সড়কে প্রাণ হারিয়েছেন ৩১২ জন মানুষ। গুরুতর আহত হয়েছেন আরও এক হাজার Read more

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি যশোরের শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের Read more

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে Read more

চাঁদা তুলে বাঁশখালীতে সমবায় দিবস পালন, সম্মাননায়ও বৈষম্যের অভিযোগ!
চাঁদা তুলে বাঁশখালীতে সমবায় দিবস পালন, সম্মাননায়ও বৈষম্যের অভিযোগ!

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় সমবায় দিবস পালনকে ঘিরে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে Read more

প্রাথমিকের শিক্ষার্থীদের চার বিষয়ে পাঠদানে গুরুত্ব দিচ্ছে সরকার
প্রাথমিকের শিক্ষার্থীদের চার বিষয়ে পাঠদানে গুরুত্ব দিচ্ছে সরকার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চার বিষয়ে পাঠদানের গুরুত্ব দিচ্ছে সরকার। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিত। এই বিষয়গুলো শিক্ষার্থীরা ভালোভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন