পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্ততার প্রস্তাবে দোহায় বৈঠকের প্রস্তুতি চলছে। শনিবার (১৮ অক্টোবর) হতে পারে এই বৈঠক। দোহা আলোচনা থেকে কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রাখতে রাজি হয়েছে দুইপক্ষ। শুক্রবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তানের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য এরইমধ্যে দোহায় পৌঁছেছে এবং আফগানিস্তানের একটি প্রতিনিধিদল শনিবার কাতারের রাজধানীতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এদিকে, আফগানিস্তানের সীমান্তের কাছে মারাত্নক এক আত্নঘাতী বোমা হামলায় সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হন আরও ১৩ জন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবর প্রকাশিত হওয়ার পর এ তথ্য সবার সামনে আসে।  গত শনি ও রোববার সীমান্তে দুই দেশের মধ্যে লড়াইয়ে হতাহতের ঘটনার পর বুধবার আবার দুই পক্ষে নতুন করে লড়াই হয়েছিল। তারপরই প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি করেছিল দুই পক্ষ। এই যুদ্ধবিরতি চলার মধ্যেই শুক্রবার আফগানিস্তানের সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে খুলনায় পৌঁছান শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার Read more

ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা
ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা

ফিলিস্তিন বরকতময় ভূমি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন- سُبْحٰنَ الَّذِيْۤ اَسْرٰي بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَي الْمَسْجِدِ الْاَقْصَا Read more

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আট সেনাসদস্য আহত
ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আট সেনাসদস্য আহত

রাজশাহীতে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় অন্তত আট সেনা সদস্য আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার Read more

আজ নিউইয়র্ক আদালতে তোলা হবে মাদুরোকে
আজ নিউইয়র্ক আদালতে তোলা হবে মাদুরোকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের বন্দিশিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের Read more

খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের
খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের

ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়েছেন শরিফ উসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। শনিবার (২০ ডিসেম্বর) Read more

নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ
নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ

নার্সদের দুর্ব্যবহার, রোগীদের খাবারে অনিয়ম, সরবরাহ থাকলেও ঔষধ না দেওয়া সহ নানা অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন