ময়মনসিংহের ত্রিশালে চলতি বোরো মৌসুমে বোরো ধান কাটার ধুম লেগেছে। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। প্রাকৃতিক দুর্যোগ না থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল ঘরে তুলবেন তারা। তারপরও কৃষকের মুখে হাসি নেই। শ্রমিকের উচ্চ মূল্য ও খরচের তুলনায় ধানের বাজারদর কম থাকায় উৎকণ্ঠায় কাটছে তাদের দিন। বেশিরভাগ কৃষকই বোরোধান উৎপাদনের ব্যয় মেটাতে ধারদেনা করে থাকে। তা মেটাতে ফসল কাটার সাথে সাথেই বিক্রি করতে হয় উৎপাদিত ধান। বর্তমানে নতুন ধান ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। যা সরকার নির্ধারিত মূল্য থেকে ৪ থেকে ৫শত টাকা কম।সরেজমিনে দেখা গেছে, উপজেলার ধানীখোলা, বৈলর, মঠবাড়ি ,মোক্ষপুর, সাখুয়া, হরিরামপুর, ত্রিশাল, বালিপাড়া, আমিরাবাড়ী, মঠবাড়ী,  ত্রিশাল পৌর এলাকা সহ সকল ইউনিয়নে ফসলের বিস্তীর্ণ মাঠে বোরো ধান কাটার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। তবে চলতি বোরো মৌসুমে ধানের দাম কম হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তারা অন্যান্য বছরের তুলনায় হাটবাজার গুলোতে নতুন ধানের দাম পাচ্ছে না। তাদের  পর্যাপ্ত পরিশ্রমের পর ধানের দাম কম হওয়ায় চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। তাদের মুখে হাসি নেই।স্থানীয় কৃষকরা বলছে, বর্তমানে একজন ধান কাটার শ্রমিকের মজুরি দিতে হচ্ছে এক হাজার টাকার উপরে। বৃষ্টি হলেই শ্রমিকদের মজুরি আরো বেড়ে যায়। ধান ক্ষেতে পর্যাপ্ত খরচ করতে হয় তাদের। চারা রোপণ থেকে শুরু করে টিকনাশক ঔষধ, সার, সেচ দিতে অনেক খরচ হয়ে থাকে। ধানের আশানুরূপ দাম না পেলে অনেক বেশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা বলছেন, ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় বিক্রি না করে ঘরে খোরাকির জন্য সংরক্ষণ করে রাখছেন। আর যারা ধারকর্জ দিয়ে চাষাবাদ করেছেন তারা ধান বিক্রি করে তাদের ঋণের টাকা প্ররিশোধ করতে দেখা গেছে। উপজেলার হরিরামপুর ইউনিয়নের কৃষক সোহরাব হোসেন বলেন, চলতি বছর জমিতে অনেক ধান হয়েছে। তবে, শ্রমিকের মজুরি অনেক বেশি, উৎপাদিত ধান কম দামে বিক্রি করতে হচ্ছে। জমিতে সার, কীটনাশক, সেচ দিতে প্রচুর খরচ হয়েছে।সেই তুলনায় ধানের দাম অনেক কম। ত্রিশাল পৌরসভার নওধার এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, বোরো ফসলি জমির সেচ ভাড়া (কামলা) শ্রমিকের খরচ বেশি হয়েছে। সেই তুলনায় লাভের আশা করা যায় না। ত্রিশাল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি বোরো মৌসুমে এ উপজেলায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বোরো ফসলের আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান বলেন, ত্রিশাল উপজেলায় চলতি বোরো মৌসুমে প্রায়  বিশ হাজার হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রনোদনা দিয়েছি। ধানের দাম প্রসঙ্গে বলেন এক মন ধানের দাম এক হাজার চারশো চল্লিশ টাকা সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন,কৃষকরা কিছু জিনিস ভুল করে থাকে, তারা যদি কাঁচা ধান শুকিয়ে বিক্রি করে তাহলে কৃষকরা ধানের ভালো দাম পাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত
নোবিপ্রবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (২৭ এপ্রিল ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল Read more

বিয়ে করেছেন আলোচিত শিশুশিল্পী লুবাবা
বিয়ে করেছেন আলোচিত শিশুশিল্পী লুবাবা

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ, আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। তবে অনেক আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় দিয়েছিলেন। এবার জীবনের Read more

মৎস্য ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিজিবি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
মৎস্য ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিজিবি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরার ভোমরায় বিজিবি সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মৎস্য ব্যবসায়ী শামীম হোসেনকে ভারতীয় কোরেক্স সিরাপ দিয়ে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে Read more

Reseña de TonyBet: bono, juegos y pagos en Chile
Reseña de TonyBet: bono, juegos y pagos en Chile

Reseña de TonyBet: bono , juegos y pagos en Chile Esta reseña está enfocada en la experiencia de cobros y Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে মামলা ৬ 
পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে মামলা ৬ 

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা Read more

হিলিতে আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
হিলিতে আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

দিনাজপুরের হিলি থেকে আওয়ামী লীগের ৪ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন