মালয়েশিয়া ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছেন। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টারে অভিযান চালিয়ে মোট ২৮৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।মালয়েশিয়ান ইমিগ্রেশন (অপারেশন) এর ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবক তাহা, এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৯০টি প্রাঙ্গণসহ ছয়টি ব্লকে অভিযান চালানো হয়। অভিযানের সময় মোট ১০৩৫ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। যার মধ্যে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয়। এর মধ্যে যাদের বৈধ কোনো কাগজপত্র নেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ২৪২ জন পুরুষ এবং ৪৬ জন মহিলা রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। গ্রেফতারদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা এবং সুদানের নাগরিক রয়েছেন।জাফরি বলেন, এই এলাকায় এ ধরনের অভিযান প্রথমবারের মতো নয়। বরং ধারাবাহিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযান চালাবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক
সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক

বাইসাইকেলে সারা দিন ঘুরিয়ে বেড়ানোর পর রাতে পুকুরে ফেলে দেয় সৎ বাবা। এ সময় এক পথচারী শিশুটির চিৎকার শুনে পুকুর Read more

কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ
কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা Read more

প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল ৬০ মরদেহ
প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল ৬০ মরদেহ

ব্রাজিলের রিও দে জেনেইরো রাজ্যের পেনহা ফাভেলা শহরে পুলিশের প্রাণঘাতী এক অভিযানের পর ৬০ জনেরও বেশি মানুষের মরদেহ পড়ে থাকতে Read more

অতিঝুঁকিপূর্ণ ১৫০ রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিতে সেড নির্মাণে ব্যস্ত ছওয়াব
অতিঝুঁকিপূর্ণ ১৫০ রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিতে সেড নির্মাণে ব্যস্ত ছওয়াব

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৪ তে বর্ষাকালে সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ১৫০ পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে সেড নির্মাণ Read more

মা, আমি মিছিলে যাচ্ছি: আনাসের শেষ চিঠিতে কাঁদে জুলাই
মা, আমি মিছিলে যাচ্ছি: আনাসের শেষ চিঠিতে কাঁদে জুলাই

মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান। তোমার কথা অমান্য করে বের হলাম। হাজারো Read more

ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু
ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌরুটে মঙ্গলবার থেকে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হয়েছে। রোটেশন প্রথা ভেঙে এবার রুটে ১০ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন