হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি রাথ।বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেয়া ডায়ান কিটন ১৯৭০-এর দশকে খ্যাতি পান ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে কেই অ্যাডামস-কোরলিওনে চরিত্রে অভিনয়ের মাধ্যমে।তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেন পরিচালিত ‘অ্যানি হল’ চলচ্চিত্রে অভিনয়ের পর। এই সিনেমার জন্যই তিনি অস্কার, গোল্ডেন গ্লোব, এবং বাফটা অ্যাওয়ার্ড পান। এরপর তিনি অভিনয় করেছেন একের পর এক জনপ্রিয় সিনেমাতে। ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘মারভিন’স রুম’, ‘সামথিংস গটা গিভ’ এবং আরও অনেক কালজয়ী চলচ্চিত্রে দেখা যায় ডায়ানকে।সেই ‘অ্যানি হল’ ছবির জন্যই ১৯৭৮ সালে সেরা অভিনেত্রীর অস্কার জেতেন ডায়ান কিটন। তার সাবলীল অভিনয়, স্টাইল ও স্বাধীনচেতা ব্যক্তিত্ব তাকে হলিউডের এক প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করে।অভিনয়ের পাশাপাশি ডায়ান কিটন ছিলেন দক্ষ পরিচালকও। ১৯৮৭ সালে তিনি পরিচালনা করেন নিজের প্রথম চলচ্চিত্র ‘হেভেন’, যা পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর ১৯৯৫ সালে তার পরিচালিত ‘আনস্ট্রং হিরোজ’ কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেন রিগার্ড বিভাগে মনোনয়ন পায়। ২০০০ সালে তিনি নির্মাণ করেন কমেডি–ড্রামা ঘরানার ছবি ‘হ্যাংগিং আপ’, যেখানে মেগ রায়ান ও লিসা কুড্রোর পাশাপাশি নিজেও অভিনয় করেন।ডায়ান কিটনের মৃত্যুতে রীতিমতো হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহ-অভিনেত্রী বেট মিডলার লিখেছেন, ‘অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই।’ডায়ান কিটনের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক এবং সম্পূর্ণ মৌলিক।অভিনেতা বেন স্টিলার এক্স (টুইটার)-এ লিখেছেন, ‘ডায়ান কিটন ছিলেন এক অনন্য প্রতিভা হাস্যরস, স্টাইল ও অভিনয়ে এক অবিস্মরণীয় কিংবদন্তি।’ কিটনের সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সামার ক্যাম্প’, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ইউজিন লেভি ও ক্যাথি বেটস।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে সেতু রক্ষায় মহাসড়কে স্পীডব্রেকার, একদিনে তিন দূর্ঘটনা
বরিশালে সেতু রক্ষায় মহাসড়কে স্পীডব্রেকার, একদিনে তিন দূর্ঘটনা

বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন ঝূকিপূর্ন সেতু রক্ষায় স্পীডব্রেকার বসিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এরমধ্যে মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল ব্রীজের দুইপাশে Read more

ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই পিকআপ উদ্ধার
ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই পিকআপ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের চেকপোস্টে সিগন্যাল না মেনে পালাতে পারেনি বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই ডাবল কেবিন পিকআপ। তবে র‍্যাবের কঠোর Read more

সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দাবি, না মানলে ফের আন্দোলন
সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দাবি, না মানলে ফের আন্দোলন

ঢাকার ৭ কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনও অগ্রগতি নেই বলে জানিয়েছেন ওইসব Read more

হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ
হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ

হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। হোয়াটসঅ্যাপের এই জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে । এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে Read more

ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র
ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র

ব্রাজিল জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তি। ইতালিয়ান ফুটবল কনফেডারেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন