যশোরের শিল্পনগর নওয়াপাড়া নৌবন্দরে নাব্যতার কারণে জাহাজ ডুবির ঝুঁকি বাড়ছে। গত দেড় বছরে ১৫টির বেশি পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। তারপরও পণ্য আমদানি আগের তুলনায় বেশি। সরকারের রাজস্ব আয় বাড়লেও জাহাজ ডুবিরোধে কোনো উদ্যোগ নেই বললেই চলে।বন্দরের পণ্যবাহী জাহাজের মালিক ও শ্রমিকরা জানান, নিয়মিত নদ খনন না করায় নৌবন্দরে ভৈরব নদের নাব্যতা-সংকট দিন দিন প্রকট হচ্ছে। খননকাজ সুষম বা ধারাবাহিকভাবে করা হয় না। কোথাও গভীর আবার কোথাও মোটেও খনন করা হয়নি। দখলের কারণে ভৈরব নদ দিন দিন সরু হয়ে যাচ্ছে। অদক্ষ মাস্টাররা মূল চ্যানেলের বাইরে এসে নদের কিনারায় জাহাজগুলো নোঙর করেন। আর সময়মতো মেরামত না করায় পণ্যের অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে না পেরে পুরাতন জাহাজের তলা ফেটে তা পানিতে তলিয়ে যায়।গত ২৫ জানুয়ারি সিদ্দিপাশায় গমবোঝাই এমভি ওয়েস্টার্ন-২ কার্গো জাহাজ কাত হয়ে ডুবে যায়। এ সময় জাহাজে প্রায় ৭০০ টন গম ছিল। ৯ ফেব্রুয়ারি শুভরাড়া এলাকায় ৮৫০ টন ইউরিয়া সারবোঝাই এমভি সেভেন সিজ-৪ নামের একটি কার্গো জাহাজ তলা ফেটে ডুবে যায়। গত বছরের ১৩ জানুয়ারি ৭০০ টন কয়লা নিয়ে এমভি মৌমনি-১ কার্গো জাহাজ তলা ফেটে ডুবে যায়। ১৫ জানুয়ারি ৮০০ টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি পূর্বাঞ্চল-৭। ১৩ এপ্রিল নওয়াপাড়া নোনা ঘাট এলাকায় ভৈরব নদের ঘাটে এমভি সাকিব বিভা-২ নামে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটে। এতে ১ কোটি ১০ লাখ টাকার কয়লার ক্ষতি হয়। এছাড়া ১৫ ডিসেম্বর ৮২০ টন কয়লাসহ এমভি আর রাজ্জাক তলিয়ে যায়।জাহাজের মাস্টার জুয়েল হোসেন জানান, জাহাজ থেকে ইউরিয়া নামানোর সময় ভাটায় জাহাজের তলদেশের সঙ্গে মাটিতে থাকা পাথর কিংবা শক্ত কোনো বস্তুর সজোরে আঘাত লাগে। এতে তলদেশ ফেটে জোয়ারের সময় জাহাজটি ধীরে ধীরে তলিয়ে যায়।জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ও ব্যস্ততম নওয়াপাড়া নদীবন্দর। জাহাজ ডুবি ঝুঁকির মধ্যে ও আমদানি বাড়ছে। গত ২০২৪-২৫ অর্থবছরে দুই হাজার ৫১৯টি জাহাজে পণ্য এসেছে, ১৫ লাখ ১১ হাজার ৮৪৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬ হাজার ৮১৩ মেট্রিক টন, ২০২২-২৩ অর্থবছরে ৬ লাখ ৯২ হাজার ৩১৩ মেট্রিক টন, ২০২১-২২ অর্থবছরে এক হাজার ৫ লাখ ৯০ হাজার ২২০ মেট্রিক টন ও ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৩৮ হাজার ৯২০ মেট্রিক টন পণ্য আমদানি হয়। এতে সরকারের ৩ কোটি ৩০ লাখ ৯১ হাজার ২৪৬ টাকা রাজস্ব আয় হয়েছে।জাহাজের এক শ্রমিক জানান, ভৈরব নদে আগের তুলনায় জাহাজের সংখ্যা বাড়লেও নোঙর করার জায়গা খুবই কম। পানি কম থাকায় দুর্ভোগে পড়তে হয়। নওয়াপাড়া নদীবন্দর সচল ও নিরাপদ রাখতে নিয়মিত নদী খনন ও নিরাপদ জেটি নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই।বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখার সদস্যসচিব নিয়ামুল ইসলাম রিকো জানান, নওয়াপাড়ায় ভৈরব নদের নাব্যতা-সংকট প্রকট। দখলে নদ সরু হয়ে আসছে। খননকাজ সুষম বা ধারাবাহিকভাবে করা হয় না। কোথাও গভীর আবার কোথাও মোটেও খনন করা হয় না। যে কারণে ঘন ঘন জাহাজ ডুবছে।নওয়াপাড়া সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন জানান, ভৈরব নদকে ঘিরে নওয়াপাড়ার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। প্রতিবছর এখন পণ্য আমদানি বাড়ছে। আমরা ঠিকমতো ট্যাক্স দিচ্ছি। কিন্তু নদীবন্দরের কোনো উন্নয়ন হচ্ছে না। এখানে ছোট জাহাজ এলেও ঘাটে ভিড়তে পারে না। এ জন্য আমরা গাইড ওয়াল নির্মাণের দাবি করেছিলাম। কিন্তু তা করা হয়নি।নওয়াপাড়া নদীবন্দরের উপ পরিচালক মাসুদ পারভেজ জানান, ২০২৪-২৫ অর্থবছরে তার আগের বছরের তুলনায় দ্বিগুণ পরিমাণ পণ্য এসেছে। ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। অদক্ষ মাস্টার-ড্রাইভারের অনিয়ম ও অতিরিক্ত পণ্যের চাপে ভাটায় এসব জাহাজ দুর্ঘটনায় পড়ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এরপর আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। Read more

নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা
নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা।মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যার পর হঠাৎ করে জেলার বিভিন্ন এলাকায় Read more

বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি
বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি

আসন্ন পুজোর আগে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন।মঙ্গলবার(২৯ জুলাই) কলকাতার 'ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন' Read more

যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৮৫ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১
সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে Read more

ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা
ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা

দীর্ঘ আড়াই দশক পর দাবি পূরণ হতে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন 'ফটিকছড়ি উত্তর' এলাকার বাসিন্দাদের। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন