আফ্রিকার প্রথম নোবেল বিজয়ী নাইজেরিয়ার প্রখ্যাত লেখক, নাট্যকার ওলে সোইয়িংকার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৬ সালে আফ্রিকার প্রথম ব্যক্তি হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।মঙ্গলবার (২৮ অক্টোবর) লাগোসে নিজের ‘কঙ্গি’স হারভেস্ট গ্যালারি’–তে হওয়া অনুষ্ঠানে সোইয়িংকা তার ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৩ অক্টোবর লাগোসে অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে তাকে একটি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে তার ভিসা বাতিলের জন্য পাসপোর্ট নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে।সোইয়িংকা রসিকতা করে মার্কিন চিঠিটিকে ‘একটি অদ্ভুত ভালোবাসার চিঠি’ বলে বর্ণনা করে বলেন, চিঠিতে লেখা আছে—‘দয়া করে আপনার মার্কিন ভিসা কনস্যুলেটে নিয়ে আসুন, যাতে সেটি শারীরিকভাবে বাতিল করা যায়’। তিনি বলেন, “আমি ভাবলাম, এই অনুরোধটি বোধহয় আমার জীবনে পাওয়া সবচেয়ে মজার অনুরোধগুলোর একটি।”৯১ বছর বয়সী এই সাহিত্যিক মঞ্চে উপস্থিত দর্শকদের উদ্দেশে রসিকতা করে বলেন, “আমি একটু ব্যস্ত, কেউ যদি আমার হয়ে পাসপোর্টটা নিয়ে যেতে চান, তাহলে খুব উপকার হয়।”সোইয়িংকা আফ্রিকার অন্যতম প্রভাবশালী লেখক, যিনি নাটক, উপন্যাস, কবিতা ও অনুবাদে সমান পারদর্শী। তার রচিত বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে, ‘এ ডান্স অব দ্যা ফরেস্ট’, ‘দ্য লায়ন এন্ড দ্য জুয়েল’, ‘প্লে অব দ্য জায়ান্টস’, ‘ডেথ এন্ড দ্য কিংস হর্সম্যান’। এছাড়াও তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে, ‘দ্য ইন্টারপ্রেটার’, ‘ক্রনিকলস ফ্রম দ্য ল্যান্ড অব হ্যাপিয়েস্ট পিপল’।জানা গেছে, সোইয়িংকার ভিসাটি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ইস্যু করা হয়েছিল। তবে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে তার প্রশাসন অভিবাসন ও ভিসা নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়া ব্যক্তিদের ভিসা ও গ্রিনকার্ড বাতিল করছে ট্রাম্প প্রশাসন।সোইয়িংকা বলেন, ভিসা বাতিলের সিদ্ধান্তে তিনি উদ্বিগ্ন নন, তবে এর ফলে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। তিনি বলেন, “আমি কনস্যুলেটকে আশ্বস্ত করতে চাই—আমি এই সিদ্ধান্তে খুব সন্তুষ্ট।”হাস্যরসের ছলে তিনি আরও বলেন, “হয়তো এবার সময় এসেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা নাটক লেখার।”ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের শিকার হয়েছেন কোস্টা রিকার সাবেক প্রেসিডেন্ট। ১৯৮৭ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী অস্কার আরিয়াসের মার্কিন ভিসাও এ বছরের এপ্রিলে বাতিল করা হয়েছে।সূত্র: আল-জাজিরাএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক
জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক

গাজীপুরের কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান করার অপরাধে সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ
ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজা সফরে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ।রোববার (০১ জুন) জলবায়ু কর্মী Read more

গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল Read more

ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!
ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!

চট্টগ্রামের সাতকানিয়ায় চিকিৎসা সেবার নামে প্রতারণা, অপারেশন টেবিলে রোগীর জীবন নিয়ে খেলা! ডিগ্রি নেই, অনুমোদন নেই, তবু নিজেদের ‘বিশেষজ্ঞ’ বলে Read more

মির্জাপুরে বটি দিয়ে জবাই করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
মির্জাপুরে বটি দিয়ে জবাই করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা নামে এক গার্মেন্টস কর্মীকে তার স্বামী সুজন মিয়া বটি দিয়ে জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত Read more

তাইওয়ানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন