শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা করছে। পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতা অনুভব করার পরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার সঙ্গে রয়েছেন তার সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনও সরকারি বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং অনুরূপ শারীরিক সমস্যার কারণে এর আগেও একাধিকবার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের সহায়তায় উচ্ছ্বসিত কটিয়াদীর ক্ষুদে ফুটবল জাদুকর জিসান
তারেক রহমানের সহায়তায় উচ্ছ্বসিত কটিয়াদীর ক্ষুদে ফুটবল জাদুকর জিসান

ফুটবলের ‘জাদুকর’ বলতেই প্রথমে চোখে ভাসে ম্যারাডোনা-পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। তবে যাদুকর Read more

গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি
গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। Read more

ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘ
ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘ

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি Read more

গজারিয়ায় মায়ের দায়ের করা মামলায় ছেলে জেল হাজতে
গজারিয়ায় মায়ের দায়ের করা মামলায় ছেলে জেল হাজতে

গজারিয়ায় মায়ের দায়ের করা ভরণপোষণ মামলায় আটক হয়ে জেল হাজতে গেলেন ছেলে আবু তাহের।আটক আবু তাহের উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় Read more

খাগড়াছড়িতে বাল্যবিবাহ রোধে অভিযান, বর-আত্মীয়রা পালালেও জরিমানা
খাগড়াছড়িতে বাল্যবিবাহ রোধে অভিযান, বর-আত্মীয়রা পালালেও জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে বাল্যবিবাহ দেওয়ার সময় প্রশাসনের হানায় বর ও কনে পক্ষ পালিয়ে গেলেও জরিমানা গুনতে হয়েছে উভয় পক্ষকে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন