নাটোরের লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার একই ইউনিয়ন দুড়দুড়িয়ার ছোটবাদকয়া গ্রামের জোহাকুল মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), সেকেন আলীর ছেলে মনিরুল ইসলাম (২৭) এবং মো. বাবলু (৩৫)।লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীনগর এলাকায় লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশে একটি ইজিবাইক যাওয়ার পথে  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্য আরেকজনের মৃত্যু হয়। অটোচালকসহ আহত অন্য চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- উপজেলার বড়বাদকয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে ইজিবাইক চালক মো. রাব্বি (২২), আজিত মন্ডলের ছেলে মিঠুন সাহা (৩৫), রামকৃষ্ণপুর গ্রামের খালেকের ছেলে মো. মজনু (৪০), বালিপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো.  রাজিব (২৫)।দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।লালপুর থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় ঢাকায় হাইকোর্ট Read more

ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক
ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ছয় মাসে দেশটির অভিবাসন বিভাগ মোট ২৬ হাজার ২৩৬ জন অভিবাসীকে আটক Read more

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ময়মনসিংহ এলাকার এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃত যুবলীগ নেতা মো. Read more

রাফাল যুদ্ধবিমানে প্রথম নারী পাইলট শিবাঙ্গীর চোখে এবার মহাকাশের স্বপ্ন
রাফাল যুদ্ধবিমানে প্রথম নারী পাইলট শিবাঙ্গীর চোখে এবার মহাকাশের স্বপ্ন

কিশোরী বয়সে একটি জাদুঘরে গিয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন শিবাঙ্গী সিংহ। সেই স্বপ্ন এখন অনেকটাই বাস্তব। রাফাল যুদ্ধবিমানে ভারতের প্রথম Read more

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা
মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানব পাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (৬ এপ্রিল) Read more

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।আজ মঙ্গলবার সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন