রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।আটকরা হলেন- আপন কফি হাউজের মালিক জিয়াউর রহমান, ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর। তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ।সোমবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ। তিনি বলেন, তালতলায় আপন কফি হাউজে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের। ভিডিওর সূত্র ধরে আপন কফি হাউজের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। তারা বলেছেন- ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজে প্রায় এসে বিরক্ত করতো। আটক তিনজনই ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।ওসি আতাউর রহমান আরও বলেন, আমরা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর, বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

দেশের সব শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ Read more

সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক
সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে নেতৃত্ব দেবেন দুদকের সিলেট সমন্বিত কার্যালের Read more

‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’
‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার Read more

গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা
গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে Read more

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার (০৩ Read more

গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার
গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে ইয়াবাসহ নাসিমা বেগম (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড ব্যাটালিয়ন র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন